শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

আবারও মা হলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় দম্পতি গেল জুন মাসেই সুখবর দিয়েছিলেন। জানিয়েছিলেন, বড় ভাই হতে চলেছে যুবান। বছর শেষেই এল খুশির খবর। দ্বিতীয়বারের জন্য মা হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন রাজ।

নতুন অতিথির আগমনে খুশির জোয়ার চক্রবর্তী-গঙ্গোপাধ্যায় পরিবারে। মেয়ে হওয়ার আনন্দে এক্স হ্যান্ডেলে রাজ লিখলেন, আমাদের সংসারে একমুঠো আনন্দ এল। আমরা খুব খুশি। আমাদের ছোট্ট রাজকন্যাকে ভালোবাসা ও আর্শীবাদে ভরিয়ে দিন।

জানা যায়, ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিংয়ের সময় রাজ ও শুভশ্রীর সম্পর্ক গড়ে ওঠে। তার পর থেকেই একে অন্যকে চোখে হারাতেন নায়িকা-পরিচালক। ২০১৮ সালে মার্চ মাসে বাগদান সারেন রাজ-শুভশ্রী। সেই বছরের মে মাসেই বাঁধেন গাঁটছড়া। ২০২০ সালে করোনা মহামারির মাঝেই তারকা দম্পতির ছেলে সন্তান যুবানের জন্ম হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ