শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শচীনকে ছাপিয়ে চূড়ায় কোহলি

স্পোর্টস ডেস্ক / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

বিরাট কোহলির ৫০! ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড গড়লেন কোহলি। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরির করার সুবাদে শচীন টেন্ডুলকারের দুর্দান্ত এক বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেন বিরাট কোহলি। এবার ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি করার সুবাদে শচীনকে টপকে এককভাবে বিশ্বরেকর্ড নিজের দখলে নিলেন কোহলি।

বুধবার (১৫ নভেম্বর) প্রথমে এক বিশ্বকাপে শচীনের সব থেকে বেশি অর্ধশতরানের রেকর্ড ভাঙেন কোহলি। তার পর শচীনের এক বিশ্বকাপে সর্বোচ্চ ৬৭৩ রানের বিশ্বরেকর্ড ভাঙলেন। পরে এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি শতরানের রেকর্ডও ভেঙে দিলেন কোহলি। সব মিলিয়ে বুধবার শচীনের তিনটি রেকর্ড ভেঙে দিলেন কোহলি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২তম ওভারের চতুর্থ বল। লকি ফার্গুসনকে স্কয়ার লেগের দিকে খেলে ডাবল রান নিলেন কোহলি। এতেই ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০টি সেঞ্চুরির মালিক বিরাট কোহলি।

সেঞ্চুরি পূর্ণ করার পর লাফ দিয়েছেন। ব্যাটটা রেখে খুলেছেন গ্লাভস, এরপর হেলমেট। এরপর নুইয়েছেন মাথা। নিজের আদর্শ শচীন টেন্ডুলকারের সামনে, তার মাঠে, তাকে ছাড়িয়ে গেলেন কোহলি। সেটিও বিশ্বকাপের সেমিফাইনালে। স্ত্রী আনুশকা শর্মার উল্লাস আর কোহলির চোখ-মুখের ভাষায় বলে দেয় সব!

এর আগে বিশ্বকাপের নকআউট পর্বে কোহলির সর্বোচ্চ ছিল ৩৫ রান। সেটি ছাড়িয়ে আজ প্রথম ফিফটি পেয়েছেন। এবার প্রথম সেঞ্চুরিও। অবশেষে থেমেছেন কোহলি। ডিপ স্কয়ার লেগে কনওয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে। ফেরার আগে ১১৭ বলে ১১৭ রান করেন তিনি। কিউইদের বিপক্ষে শ্রেয়াসের সঙ্গে তার জুটি ১৬৩ রানের।

এতদিন একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ছিলেন শচীন টেন্ডুলকার। এখন থেকে বিরাট কোহলি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির ৫০তম সেঞ্চুরি। ২৭৯টি ওয়ানডে ইনিংসে ব্যাট করে কোহলি এমন কৃতিত্ব অর্জন করেন। শচীন ৪৫২টি ওয়ানডে ইনিংসে ব্যাট করে ৪৯টি শতরান করেছিলেন। বিশ্বের প্রথম ও একমাত্র ব্যাটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি মালিক বিরাট কোহলি।


এই ক্যাটাগরির আরো সংবাদ