শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

মেক্সিকোতে সশস্ত্র হামলায় ১২ পুলিশসহ ২২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

সহিংসতা কবলিত মেক্সিকোতে মাদক পাচার সংক্রান্ত সশস্ত্র দূর্বৃত্তদের দুই দফা হামলায় সোমবার প্রায় ১২ পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

প্রসিকিউটর আলেজান্দ্রো হার্নান্দেজ বলেন, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যে অজ্ঞাতনামা হামলাকারীরা কয়ুদা দে বেনিতেজ পৌরসভার একটি নিরাপত্তা টহল দলকে লক্ষ্য করে হামলা চালায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেখানে হামলায় পৌর পুলিশ বাহিনীর ১২ সদস্য নিহত হয়েছে। হামলার উদ্দেশ্য তদন্ত করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, পার্শ্ববর্তী পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে দ্বিতীয় দফা হামলায় পাঁচজন নিহত এবং আরো দু’জন আহত হয়েছে।

সরকারি প্রসিকিউটরের দপ্তর জানায়, এক দল বন্দুকধারী তাকাম্বারো শহরে মেয়রের ভাইয়ের ওপর হামলা চালায়। দপ্তর জানায়, সেখানে হামলায় মেয়রের ভাই আহত হয়েছে।

সামজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিও ফুটেজে বন্দুকধারীদের বেশ কয়েকটি গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যাওয়ার আগে গুলি চালাতে দেখা গেছে। সূত্র: বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ