শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

গুগল ক্রোম ছাড়াও দ্রুতগতিসম্পন্ন ৫ ব্রাউজার

আইটি ডেস্ক / ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

মোবাইল, ল্যাপটপ কিংবা ট্যাবলেট, গুগল ক্রোম সব জায়গাতেই ব্যবহার করা যায়। অন্যান্য ব্রাউজারের তুলনায় বাজারে গুগল ক্রোমের শেয়ার রয়েছে প্রায় ৭০ শতাংশ বেশি। চলুন আজকের প্রতিবেদনে জানি আরো পাঁচ ব্রাউজার সম্পর্কে। এসব ব্রাউজার আপনার জন্য আনন্দদায়ক হতে পারে।

ভিভালদি

মোবাইল এবং ডেস্কটপে বহুল ব্যবহৃত ব্রাউজার ভিভালদি। অপেরা ব্রাউজারের ডেভেলপাররা এই ব্রাউজার তৈরি করেছেন। ভিভালদি ব্রাউজারে রয়েছে স্ক্রিনশট টুল। ব্যবহারকারীরা সহজেই ডেটা খুঁজে পায় এখানে। প্রথমে এর অপারেটিং সিস্টেম ছিলো উইন্ডোজ-৭ এবং পরে ওএক্স-১০ সংযোজিত হয়। বর্তমানে লিনাক্স ও অ্যান্ড্রইড ব্যবহৃত হচ্ছে।

মাইক্রোসফট এডজ

মাইক্রোসফ করপোরেশন কর্তৃক তৈরি ব্রাউজার মাইক্রোসফট এডজ। এটি এমন একটি ব্রাউজার যা অনেকগুলো সফটওয়্যারের সংমিশ্রণে গড়ে উঠেছে। ২০১৫ সালে সর্বপ্রথম উইন্ডোজ-১০ এবং এক্সবক্স-১ প্রকাশ করা হয়। এরপর ২০১৭ সালে অ্যান্ড্রইড এবং আইফোন, ২০১৯ সালে ম্যাক এবং ২০২০ সালের অক্টোবর লিনাক্স সফটওয়্যার প্রকাশ করা হয়। ব্রাউজারটিতে সহজেই ডেটা দেখা যায়। এতে সি প্লাস প্লাস এবং সি# প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহৃত হয়।

ব্রেভ

গুগল ক্রোমের সঙ্গে অনেক মিল রয়েছে ব্রেভ ওয়েব ব্রাউজারের। তবে গুগল ক্রোমের চেয়ে তিনগুণ বেশি গতিসম্পন্ন এই ব্রাউজার। ব্রেভ ব্যবহৃত হয় ক্রোমিয়াম ইঞ্জিনের ভিত্তিতে। এতে যেসব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহৃত হয় সেসব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হলো জাভাস্ক্রিপ্ট, সি, সি প্লাস প্লাস এবং রাস্ট।

মোজিলা ফায়ারফক্স

বিশ্বে জনপ্রিয় ব্রাউজার হলো মোজিলা ফায়ারফক্স। কয়েক বছর ধরে এর হ্যান্ডি কালেকশন বেড়ে চলেছে। মোবাইলে এই ব্রাউজার দ্রুতগতিতে কাজ করে থাকে। মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে সহজে ডেটা দেখতে পাওয়া যায় এবং গুগল ক্রোমের চেয়ে এখানে ডেটার নিরাপত্তা রয়েছে বেশি। এতে জাভাস্ক্রিপ্ট, সিএসএস, এইচটিএমএল, সি, সি প্লাস প্লাস, এক্সএমএল, রাস্ট এবং এক্সবিএল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহৃত হয়।

সাফারি

আপনি যদি অ্যাপল ইকোসিস্টেম ব্যবহার করেন, তাহলে অ্যাপল ডিভাইসের মধ্যে ব্যবহৃত সাফারি ব্রাউজারই শ্রেষ্ঠ ব্রাউজার। অ্যাপল ডেভেলপারদের দ্বারা এই ব্রাউজার তৈরি হয়েছে। এখানে সহজেই যেকোনো ডেটা দেখা যায়। তবে ম্যাক ডিভাইসে এর গতি দ্রুত হয়ে থাকে। এখানে সুইফট, সি প্লাস প্লাস, অবজেক্টিভ সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহৃত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ