শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

পেদ্রি-তোরেসের গোলে জয়ে ফিরল বার্সা

স্পোর্টস ডেস্ক / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

স্প্যানিশ লা লিগায় জয়ে ফিরলো বার্সেলোনা। মৌসুমের প্রথম ম্যাচে গেতাফের সঙ্গে ড্র করার পর কাদিজকে হারালো ২-০ গোলে।

নিজেদের মাঠ ক্যাম্প ন্যু’তে স্বভাবসুলভ বলের দখল নিজেদের কাছে রেখে খেলতে থাকে বার্সেলোনা। কাদিজের বিপক্ষে ২ গোলের জয় পেলেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৮২ মিনিট পর্যন্ত।২৪তম মিনিটে আলেহান্দ্রো বাল্দের দারুণ ক্রসে গোলরক্ষক বরাবর হেড করে দলকে হতাশ করেন রবের্ত লেভানদোভস্কি।

প্রথমবার শুরুর একাদশে সুযোগ পাওয়া লামিন ইয়ামাল মাঝে মধ্যে ঝলক দেখাচ্ছিলেন। ডান দিক থেকে আক্রমণে নেতৃত্ব দিচ্ছিলেন ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২৯তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন তিনি। কিন্তু ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় দলকে রক্ষা করেন কাদিস গোলরক্ষক হেরেমিয়াস লেদেসমা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারত বার্সেলোনা। ইয়ামালের আড়াআড়ি শট ঝাঁপিয়ে কোনোমতে ফেরান আর্জেন্টাইন গোলরক্ষক লেদেসমা।

৭২তম মিনিটে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি লেভানদোভস্কি। সাত মিনিট পর আব্দে ইজ্জালজুলির বুলেট গতির শট ঠেকিয়ে সমতা ধরে রাখেন লেদেসমা।তবে ম্যাচের ৮২তম মিনিটে ইলকায় গুন্দোয়ানের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন পেদ্রি। এরপর যোগকরা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস।ফলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।  ৪ পয়েন্ট নিয়ে আপাতত তিনে উঠে এসেছে বার্সেলোনা।


এই ক্যাটাগরির আরো সংবাদ