শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

ভারতের টিকা ১১০ শতাংশ নিরাপদ

আন্তর্জাতিক ডেস্ক / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার সঙ্গে ভারত বায়োটেকের তৈরি কোভাক্সিনের জরুরি অনুমোদন দিয়েছে ভারত। দুটি টিকাই শতভাগের বেশি নিরাপদ বলে দাবি করেছেন ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কন্ট্রোলার জেনারেল।

কন্ট্রোলার জেনারেল ভিজি সোমানি বলেছেন, ‘নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র উদ্বেগের কিছু থাকলে আমরা কখনোই কিছুর অনুমোদন দিব না। টিকাগুলো ১১০ শতাংশ নিরাপদ। হালকা জ্বর, মাথাব্যথা ও অ্যালার্জির মতো সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে।’

তিনি জানান, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভশিল্ড ৭০ দশমিক ৪২ শতাংশ কার্যকর এবং কোভাক্সিন নিরাপদ ও শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে সক্ষম।

স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, উভয় টিকাই দুই ডোজ করে ব্যবহার করতে হবে এবং দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সংরক্ষণ করতে হবে। টিকা দেওয়া শুরু করে হলে সরকার এক কোটি স্বাস্থ্যকর্মী ও দুই কোটি সম্মুখযোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ