শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

কাতার বিশ্বকাপের পর প্রথম জয় ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক / ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩

কাতার বিশ্বকাপের পর প্রথম জয় তুলে নিয়েছে ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফ্রিকান দেশ গিনিকে ৪-১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শনিবার বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ব্রাজিলের পক্ষে জোয়েলিনতন, রদ্রিগো, এদের মিলিতাও ও ভিনিসিউস জুনিয়র একটি করে গোল করেন।

ব্রাজিলের বিপক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমে শুরুতে উজ্জীবিত ফুটবল খেলে গিনি। তবে সেলেসাওদের অভিজ্ঞতার কাছে বেশিক্ষণ টিকতে পারেনি আফ্রিকান দেশটি।

২৭ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন জেলিনটন। এর তিন মিনিট পর ব্যবধান বাড়ান রদ্রিগো।

বিরতির আগে একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় গিনি। তবে দ্বিতীয়ার্ধে লুকাস পাকুয়েতার অ্যাসিস্টে গোল করেন মিলিতাও। শেষদিকে পেনাল্টি থেকে স্কোরশিটে নাম তোলেন ভিনিসিয়াস জুনিয়র।

ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কাতার বিশ্বকাপে বিদায়ের পর গত মার্চে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল


এই ক্যাটাগরির আরো সংবাদ