শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সৌদির উৎপাদন কমানোর ঘোষণায় দাম বাড়ল তেলের

আন্তর্জাতিক ডেস্ক / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩

বিশ্ববাজারে তেলের দাম বাড়াতে উৎপাদন কম করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দিনে ১০ লাখ ব্যারেল কম উৎপাদন করবে দেশটি। আর উৎপাদন হ্রাস করার এই ঘোষণায় এরইমধ্যে এশিয়ার বাজারে ২ শতাংশের বেশি দাম বেড়েছে। 

গত সপ্তাহে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৬০ ডলারের কাছাকাছি চলে আসে। দরপতন ঠেকাতে ওপেকভুক্ত দেশগুলো রাশিয়ার নেতৃত্বে বৈঠকের ডাক দেয়।

ভিয়েনায় সংস্থাটির সদর দপ্তরে প্রায় সাত ঘণ্টা আলোচনার পর ঐক্যমতে পৌঁছে দেশগুলো। এসময় সৌদি আরব জানায়, জুলাই মাস থেকে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে রিয়াদ।

সৌদির জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমান জানান, তাদের এ নতুন লক্ষ্যমাত্রা অনেক বেশি স্বচ্ছ এবং নিরপেক্ষ। এর ফলে সৌদি আরবের উৎপাদন হয়ে যাবে দিনে ৯০ লাখ ব্যারেল।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো সৌদি আরবের এ ঘোষণার সমালোচনা করেছে। এতে করে রাশিয়া উপকৃত হবে বলে দাবি তাদের।

সৌদি আরব ও ওপেক প্লাসের এমন সিদ্ধান্তের ফলে আরও এক দফা বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির আশংকা করা হচ্ছে। ঘোষণার পরপরই এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের মূল্য ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৭৮ মার্কিন ডলার হয়েছে।

তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের সদস্য ও এর সহযোগী দেশগুলো বিশ্বে অপরিশোধিত তেলের ৪০ শতাংশ যোগান দিয়ে থাকে। ফলে এসব দেশ উৎপাদন বাড়ানো বা কমানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে বিশ্ববাজারে প্রভাব পড়ে।


এই ক্যাটাগরির আরো সংবাদ