শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩

দীর্ঘদিনের বৈরিতা ভুলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ভারত। তবে এর আগে ইসলামাবাদকে সন্ত্রাসবাদমুক্ত পরিবেশ তৈরি করতে হবে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (২০ মে) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে চায় ভারত। তবে ইসলামাবাদকে অবশ্যই সন্ত্রাসবাদ ও শত্রুতামুক্ত পরিবেশ তৈরি করতে হবে। সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। এ বিষয়ে দ্রুত পাকিস্তান সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

শুধু পাকিস্তান নয়, বৈরী সম্পর্ক থাকা আরেক দেশ চীনের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। বেইজিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে সীমান্তে শান্তি প্রতিষ্ঠা জরুরি বলে জানান তিনি।

তিনি বলেন, দুই দেশের সুসম্পর্ক নির্ভর করছে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ওপর। আঞ্চলিক ও বিশ্ব শান্তি বজায় রাখতে ভারত-চীনের মধ্যকার সম্পর্কোন্নয়ন গুরুত্বপূর্ণ।

লাদাখ নিয়ে চীনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধপূর্ণ সম্পর্ক ভারতের। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সংঘাত হয়। এরপর গেল বছর অরুণাচল সীমান্তেও সংঘর্ষে জড়ায় দুই দেশের সেনারা। সম্প্রতি লাদাখের বেশ কয়েকটি টহল পয়েন্টে প্রবেশের অধিকার হারানো নিয়ে সম্পর্ক আরও শীতল হয়েছে বেইজিং-নয়াদিল্লির।

তবে মোদির আগ্রহ দেখে দুই দেশের সীমান্ত উত্তেজনা কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ