শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

কাতার-বাহরাইন সম্পর্ক পুন:প্রতিষ্ঠা

আন্তর্জাতিক ডেস্ক / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

কাতার ও বাহরাইন বুধবার রাতে ঘোষণা দিয়েছে, তারা তাদের দীর্ঘদিনের কূটনৈতিক দ্বন্দের অবসান ঘটিয়ে সম্পর্ক পুন:প্রতিষ্ঠা করার ব্যাপারে সম্মত হয়েছে। খবর এএফপি’র।

২০১৭ সালে বাহরাইন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত মিশরের সাথে যোগ দিয়ে কাতারের উপর কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং পারস্পরিক প্রতিদ্বন্ধীতায় জড়িয়ে পড়ে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদর দপ্তরে এক আলোচনায় পুনর্মিলনের বিষয়ে চুক্তি হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রতিবেশি দেশগুলো জাতিসংঘ সনদের নীতিমালা অনুযায়ী বাহরাইন ও কাতারের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুন:প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, দুই পক্ষ নিশ্চিত করেছে যে, এই পদক্ষেপ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং উপসাগরীয় ঐক্য ও সংহতি বাড়ানোর লক্ষ্যে পারস্পরিক ইচ্ছা থেকে গ্রহণ করা হয়েছে।

এদিকে বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একই ধরনের বিবৃতি প্রকাশ করা হয়েছে। কাতার এই অঞ্চলে চরমপন্থী সংগঠনগুলোকে মদদ দিচ্ছে এবং তারা ক্রমেই ইরানের দিকে ঝুঁকে পড়ছে এমন অভিযোগ তুলে ২০১৭ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর দেশটির বিরুদ্ধে অবরোধ আরোপ করেছিল। (সূত্র: বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ