শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

আইপিএল থেকে সরে দাঁড়ালেন সাকিব

স্পোর্টস ডেস্ক / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ততা এবং ব্যক্তিগত কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

ভারতীয় একটি গণমাধ্যমের এক  প্রতিবেদনে বলা হয়েছে, এই বিষয় নিয়ে গত রোববার কোলকাতা নাইট রাইডার্সকে জানিয়েছে সাকিব। আইপিএল থেকে অনুমোদন পেলেই তার বদলি হিসেবে কাউকে নেয়ার প্রক্রিয়া শুরু করবে ফ্র্যাঞ্চাইজিটি।

এই সময় বাংলাদেশের হয়ে ব্যস্ততা এবং ‘ব্যক্তিগত’ কারণে  আইপিএলে না খেলার সিদ্বান্তের কথা কেকেআরকে জানিয়েছেন সাকিব।

সাকিবের সাথে কেকেআরে আছেন লিটন দাস। দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে বাংলাদেশের অন্য খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে। বিসিবির লাল বলের চুক্তিতে না থাকায় ইতোমধ্যেই দিল্লি দলে যোগ দিয়েছেন ফিজ।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব ও সহ-অধিনায়ক লিটন দাস। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টে খেলছেন তারা। যা শেষ হবে ৮ এপ্রিল।

আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এর অর্থ ৮ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত সাকিব-লিটনকে পাওয়া যাবে।

তবে আইপিএলে খেলা বা না খেলার বিষয়ে এখনও কেকেআরকে কিছু নিশ্চিত করেননি লিটন।

গত বছরের ২২ ডিসেম্বর নিলামের আগের দিন বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে দললোকে অবগত করেছিল আইপিএল। তখনই নিজ খেলোয়াড়দের সীমিত আকারে পাবার ব্যাপারে আইপিএলকে জানিয়েছিল বিসিবি। আয়ারল্যান্ড সিরিজের জন্য নির্বাচিত বাংলাদেশি খেলোয়াড়দের ৮ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত পাওয়া যাবেনা বলে আইপিএলকে আগেই  জানিয়েছিল বিসিবি। (বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ