শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

আফগানিস্তানে কিছু কর্মসূচি স্থগিত করেছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

আফগানিস্তানে নারীদের লক্ষ্য করে ক্ষমতাসীন তালেবান সরকারের নিষেধাজ্ঞায় দেশটিতে কিছু কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জাতিসংঘ। সতর্ক করে দিয়েছে অন্য অনেক কার্যক্রমও স্থগিতের বিষয়ে।

জাতিসংঘ বলেছে, সেবামূলক কার্যক্রমে নারীর অংশগ্রহণের প্রশ্নে কোনো ছাড় নয় এবং তা অব্যাহত রাখতে হবে।

বিবৃতিতে তালেবান কর্তৃপক্ষকে সিদ্ধান্ত বদলের আহ্বান জানানো হয়। এরআগে, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও তালেবান কর্তৃপক্ষকে নারী অধিকার হরণের পদক্ষেপগুলো বাতিলের আহ্বান জানিয়েছেন।

বৃহম্পতিবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ বুধবার বলেছে, আফগানিস্তানে কিছু ‘সময়-গুরুত্বপূর্ণ’ প্রোগ্রাম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে নারী সহায়তা কর্মীদের ওপর তালেবান নেতৃত্বাধীন প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে দেশটিতে অন্যান্য অনেক কার্যক্রমও স্থগিত করতে হবে বলে সতর্ক করে দিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের সাহায্য প্রধান মার্টিন গ্রিফিথস, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধান এবং বিভিন্ন সাহায্য গোষ্ঠী এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘সাহায্য বিতরণে নারীদের অংশগ্রহণ (বন্ধ করা) আলোচনার যোগ্য নয় এবং এটি চালিয়ে যেতে হবে।’

বিবৃতিতে তালেবান কর্তৃপক্ষকে নারীদের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি প্রত্যাহার করার আহ্বানও জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, ‘নারীদের মানবিক কাজ থেকে নিষিদ্ধ করার ফলে সকল আফগানের জন্য তাৎক্ষণিক জীবন-হুমকির পরিণতি সৃষ্টি হয়েছে। এরই মধ্যে নারী কর্মী সংকটের কারণে কিছু সময়-গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ