শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

বিশ্বকাপ অধরাই থাকলো রোনালদোর!

স্পোর্টস ডেস্ক / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

না, এবারও পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে একটি মাত্র অপূর্ণতা। যা ঘোঁচাতে পঞ্চমবারের মতো চেষ্টায় নেমেছিলেন এবার। কিন্তু আবারও সেই একই গল্প।

মরক্কোর কাছে ১-০ গোলে হেরে কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই থেমে গেলো পর্তুগাল। একইসঙ্গে থেমে গেলো রোনালদোর বিশ্বকাপ স্বপ্নও।

লম্বা ক্যারিয়ারে অর্জন করেছেন অনেক কিছুই। বয়সের কোটা এখন ৩৮ ছুঁইছুঁই। তাই আরেকটি বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। বেশ কয়েকটা সাক্ষাৎকারে এর ইঙ্গিতও দিয়েছিলেন তিনি।

তবে রোনালদো হয়তো নিজ থেকেই জানতেন, এটাই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তাই তো মরক্কো ফুটবলার যখন উল্লাস করছিলেন, তখন কাঁদতে কাঁদতেই ড্রেসিং রুমের পথে হাঁটতে দেখা গেলো তাকে। কোনোভাবেই চোখের পানি আটকে রাখতে পারছিলেন না।

আল থুমামা স্টেডিয়ামে খেলার শুরুতেই রোনালদোকে ফের বেঞ্চে দেখে অবাক হয়েছিলেন অনেকেই। ধারাভাষ্যকার পিটার ড্রুরির কণ্ঠে তখন শোনা যাচ্ছিল, ‘লিওনেল মেসি বিশ্বকাপে আছেন, রোনালদোও বিশ্বকাপে আছেন। কিন্তু এই মুহূর্তে রোনালদো কেবলই দর্শক।’

ম্যাচের ৫১ মিনিটে অবশ্য রোনালদোকে মাঠে নামান পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। ততক্ষণে ১-০ গোলে পিছিয়ে পর্তুগাল। কিন্তু ৪৮ মিনিট খেলেও পর্তুগালকে বিপদ থেকে উদ্ধার করতে পারেননি রোনালদো। পারেননি নিজের বিশ্বকাপ স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে। আবারও সেই মাথা নিচু করেই ফিরতে হলো তাকে। এবার সত্যি সত্যিই কাতার বিশ্বকাপে দর্শক হয়ে গেলেন এই ফরোয়ার্ড।

বিশ্বকাপে নিজের প্রথম আসরে (২০০৬) খেলতে নেমেই সেমিতে পৌঁছে গিয়েছিলেন রোনালদো। কিন্তু সেই সাফল্যকে বাকি চার আসরে ছাড়িয়ে যেতে পারেনি পর্তুগাল। ২০১০ বিশ্বকাপে শেষ ষোলো, ২০১৪-তে শেষ ষোলো, ২০১৮ সালে গ্রুপ পর্ব এবং ২০২২ কাতার বিশ্বকাপে নিজেদের সেরা প্রজন্ম নিয়েও কোয়ার্টার ফাইনালের বেশি এগোতে পারেনি পর্তুগিজরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ