শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

প্রথমবার সিনেমায় নিশো

বিনোদন ডেস্ক / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল, বড় পর্দায় নাম লেখাতে যাচ্ছেন ছোট পর্দার সুপারস্টার আফরান নিশো। কিন্তু সেই খবর বরাবরই গুঞ্জনে পরিণত হয়েছে। কিন্তু অবশেষে সিনেমায় দেখা যাবে এই তারকাকে।

জানা গেছে, অনেকদিন ধরেই সিনেমায় অভিনয়ের জন্য ফিটনেসের প্রস্ততি নিচ্ছেন নিশো। যার কারণে ইদানিং তেমন কোন উল্লেখযোগ্য কাজে পাওয়া যাচ্ছে না তাকে।

একাধিক ঘনিষ্ট সূত্রে জানা গেছে, নিশো যে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সেটির নাম ‘সুড়ঙ্গ’।  এটি নির্মাণ করবেন ‘পরান’ খ্যাত নির্মাতা রায়হান রাফি।

এ বিষয়ে আরো জানা যায়, বড় পর্দায় প্রথম সিনেমাতে নিশোর নায়িকা হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। যিনি সর্বশেষ ‘ফ্লোর নাম্বার ৭’ ও ‘খাঁচার ভিতর অচিন পাখি’ সিনেমা দিয়ে তুমুল প্রশংসিত হয়েছেন।

এদিকে, আরেকটি সূত্র জানিয়েছে, সিনেমাটির শুটিং শুরু হবে নতুন বছরের শুরুতে। সব ঠিক থাকলে আগামী বছরের দুই ঈদের যেকোন একটিতে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।


এই ক্যাটাগরির আরো সংবাদ