শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল: ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। কে হবে চ্যাম্পিয়ান- তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ভবিষ্যদ্বাণীও করেছেন কেউ কেউ। ফুটবল বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী এই প্রথম নয়। এর আগে পল দ্যা অক্টোপাস, উট, বিড়ালসহ বিভিন্ন জায়গা থেকে এসেছে ভবিষ্যতের ফল। কখনও তা সত্য হয়েছে, কখনও মেলেনি পূর্বের অনুমান।

সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার সাবেক তারকা ফুটবলার টিম কাহিল ভবিষ্যদ্বাণীতে বলেছেন, এবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। পূরণ হবে হেক্সা মিশন (ষষ্ঠ ট্রফি জয়)। এর কিছুদিন আগে ইএ স্পোর্টস ভবিষ্যদ্বাণী করেছিল, কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।

টিম কাহিল আয়োজন তত্ত্বাবধানকারী সুপ্রিম কমিটি ফর ডেলিভারি ও লিগ্যাসির সদস্য। এই কমিটির এক অনুষ্ঠানে কাহিল ভবিষ্যদ্বাণী করে এমনটাই বলেছেন।

তিনি বলেছেন, “ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে কাতার বিশ্বকাপ জিতবে ব্রাজিল। আর এতে তিতের শিষ্যদের হাতে উঠবে ষষ্ঠবারের মতো ফুটবলের সর্বোচ্চ পুরস্কার।”

এ ছাড়া টিম কাহিল নিজের দেশ অস্ট্রেলিয়াকে নিয়ে বলেছেন, “আর্জেন্টিনাকে হারাতে পারলে দ্বিতীয় পর্বে খেলবে অস্ট্রেলিয়া। এরপর তাঁরা কোয়ার্টার ফাইনালেও খেলবে। আর এভাবেই কাতার বিশ্বকাপে নিজেদের সেরা ফল করবে অস্ট্রেলিয়া।”

এর আগে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস বলেছিল, কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাস্পিয়ন ব্রাজিল। সেখানে ১-০ গোলে জয় পাবে আর্জেন্টিনা। আর গোল্ডেন বুট ও বল জিতবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।


এই ক্যাটাগরির আরো সংবাদ