শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

মা হলেন বিপাশা বসু

বিনোদন ডেস্ক / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী বিপাশা বসু। শনিবার (১২ নভেম্বর) এ সুখবর দিয়েছেন অভিনেত্রী।  

অভিনেতা করণ সিংহ গ্রোভারের সঙ্গে বিয়ের ছয় বছরের মাথায় মা হলেন বিপাশা। এর আগে মা হয়েছেন বলিউডের আরেক অভিনেত্রী আলিয়া ভাট। তাদের পর এবার সুখবর দিলেন বিপাশা-করণ জুটি।

এর আগে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই প্রকাশ করেছিলেন বিপাশা। ইনস্টাগ্রামে বিপাশার প্রকাশ করা ছবিতে দেখা গেছে, অনাগত সন্তানকে পরম যত্নে দুই হাত দিয়ে আগলে রেখেছেন তিনি। ঢিলেঢালা সাদা শার্টে তার চেহারায় মাতৃত্বের আভা। বিপাশার সঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন স্বামী করণ সিং গ্রোভার। কখনো তিনি স্ত্রীর বেবি বাম্প ছুঁয়ে রয়েছেন, কখনো আবার চুমু এঁকে দিচ্ছেন সেখানে ছবি দিয়ে বিপাশা লিখেছিলেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়। এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরো একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্রভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তারপর একে অপরকে খুঁজে পাই। তখন দুজন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দুজনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে। তাই খুব শীঘ্রই আমরা দুই থেকে তিন হব।’


এই ক্যাটাগরির আরো সংবাদ