শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

যানজট এড়াতে আকাশপথে ড্রোন ট্যাক্সির যাতায়াত

আইটি ডেস্ক / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

জার্মানির ‘ভোলোকপ্টার’ সংস্থা তাদের তৈরি উড়ন্ত ট্যাক্সির পরীক্ষামূলক অভিযান সেরে ফেলল। বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিস শহরের বাইরে সেই ট্যাক্সির ওড়ানোর পর প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে জানানো হল, ২০২৪ সাল থেকেই শুরু হয়ে যাবে এই পরিষেবা।

তাড়াহুড়োর মধ্যে যানজটে আটকে থাকার সময় অনেকেরই মনে হয়, ট্যাক্সিটা যদি আকাশে উড়ে মুহূর্তে গন্তব্যে পৌঁছে দিতে পারত, কী যে ভাল হত! এমন ভাবনা এখন একেবারেই অবাস্তব নয়। কারণ খুব শিগগির বাজারে আসছে উড়ন্ত ট্যাক্সি। বেশ কয়েকটি বেসরকারি সংস্থার মতো জার্মানির ‘ভোলোকপ্টার’ সংস্থাও সেরে ফেলল তাদের তৈরি উড়ন্ত ট্যাক্সির পরীক্ষামূলক অভিযান। যা দেখতে অনেকটা ড্রোনের মতো।

বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিস শহরের বাইরে সেই ট্যাক্সির ওড়ানোর পর প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে জানানো হল, ২০২৪ সাল থেকেই শুরু হয়ে যাবে এই পরিষেবা। যে সময়ে ফ্রান্সে গ্রীষ্মকালীন অলিম্পিক্স অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আগামী ১৮ মাসে এই উড়ন্ত ট্যাক্সির জন্য শংসাপত্র জোগাড়ের কাজ করবে সংস্থা। এ ছাড়াও পরিকাঠামোগত দিক থেকে ওই যানে কিছু বদলও আনা হতে পারে বলে জানিয়েছেন সংস্থার সিইও ডার্ক হোক।

সংস্থার তরফে আরও জানানো হয়েছে, ওই উড়ন্ত ট্যাক্সিতে আপাতত দু’জন যাত্রী বসতে পারবেন। বিমান ও হেলিকপ্টারের সঙ্গে এই যানটির মূল পার্থক্য হল, ওঠানামা করতে খুবই অল্প জায়গার দরকার হয় এই ট্যাক্সির। ফলে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া অনেক বেশি সহজ হবে।

প্রসঙ্গত, গত মাসেই চিনের গুয়াংঝাউয়ের একটি সংস্থাও দুবাইয়ের আকাশে তাদের উড়ন্ত ট্যাক্সি পরীক্ষামূলক ভাবে উড়িয়েছে। ২০২১ সাল থেকেই এই ‘ইভিটিওএল’ যানটি নিয়ে গবেষণা চালাচ্ছিল সংস্থাটি।


এই ক্যাটাগরির আরো সংবাদ