শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

ইউক্রেন যুদ্ধের অবসান চান পুতিন: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান বলছেন, রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের অবসান চাইছেন বলে তিনি বিশ্বাস করেন এবং এ লক্ষ্যে একটি “উল্লেখযোগ্য পদক্ষেপ” নেয়া হবে বলে তিনি জানান।

তিনি জানান, সম্প্রতি পুতিনের সাথে আলোচনা থেকে তার এই ধারণা তৈরি হয়েছে যে রুশ প্রেসিডেন্ট “যত তাড়াতাড়ি সম্ভব এটি (যুদ্ধ) শেষ করতে চান।”

এই লড়াইয়ে ইউক্রেন চলতি মাসে তাদের ভূখণ্ডের কিছু অংশ রুশ দখল থেকে পুনরুদ্ধার করেছে।

তুর্কি নেতা ইঙ্গিত করেন যে পরিস্থিতি রাশিয়ার জন্য “বেশ সমস্যা” হয়ে দাঁড়িয়েছে।

গত সপ্তাহে উজবেকিস্তানে এক শীর্ষ সম্মেলন চলার সময় পুতিনের সাথে তার “ব্যাপক আলোচনা” হয়েছে বলে এরদোয়ান জানান।

মার্কিন টিভি চ্যানেল পিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, রুশ প্রেসিডেন্ট দ্রুত ঐ যুদ্ধের পরিসমাপ্তি চান বলে তার ধারণা।

এসসিও শীর্ষ সম্মেলনে রেচেপ তাইপ এরদোয়ান এবং ভ্লাদিমির পুতিন।

তিনি আরো বলেন, শীঘ্রই দু’পক্ষের মধ্যে ২০০ জন ‘জিম্মি’ বিনিময় করা হবে। তবে এই ধরনের বন্দি বিনিময়ে কারা অন্তর্ভুক্ত হবে সে সম্পর্কে তিনি কোনো বিস্তারিত প্রকাশ করেননি।

রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতার পাশাপাশি ন্যাটোর সদস্য হিসেবে ‘ভারসাম্যপূর্ণ’ অবস্থানের কথা প্রচার করে এরদোয়ান বারবার ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতা করার চেষ্টা করেছেন।

ইউক্রেন থেকে শস্য রপ্তানি আবার শুরু করার লক্ষ্যে তিনি জাতিসংঘকে মধ্যস্থতা করতে সহায়তা করেছিলেন এবং গত সপ্তাহে জানান, তিনি একটি সরাসরি যুদ্ধবিরতি আলোচনার আয়োজন করার চেষ্টা করছেন।

এদিকে, রুশ বাহিনী লুহানস্কের পুরো পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ দখলের দু’মাস পর ইউক্রেন তার হারানো ভূখণ্ডের কিছু অংশ পুনরুদ্ধার করেছে।

লুহানস্কের ইউক্রেনীয় নেতা সেরহি হাইদাই বলছেন, রুশ বাহিনী বিলোহোরিভকা গ্রাম থেকে পিছু হটে গেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ “দখলকারীরা স্পষ্টতই আতঙ্কে রয়েছে।”

এমাসের শুরুর দিকে, এরদোয়ান রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলির ‘উস্কানিমূলক’ নীতির অভিযোগ করেন। সে সময় তিনি সতর্ক করেছিলেন এই বলে যে ঐ যুদ্ধ “শিগগীরই শেষ হবে” এমন সম্ভাবনা নেই।

গত সপ্তাহে রুশ নেতা বলেছিলেন যে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করতে তৈরি, কিন্তু জেলেনস্কি তৈরি নন। ভারতের প্রধানমন্ত্রীকে তিনি বলেছিলেন যে ‘যত দ্রুত সম্ভব’ ঐ যুদ্ধ তিনি শেষ করতে চান।

তবে ২০১৪ সালে দখল করা এলাকাসহ ইউক্রেনের সব ভূখণ্ড থেকে সম্পূর্ণভাবে সরে যাওয়ার প্রশ্নে রাশিয়ার তরফ থেকে ইঙ্গিত পাওয়া যায়নি।

সেই সময়ে রাশিয়া ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চল দখল করেছিল। এবং এখন প্রাক্তন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলছেন, সম্মিলিতভাবে ডনবাস নামে পরিচিত লুহানস্ক ও দনিয়েৎস্ক অঞ্চলগুলিকে যুক্ত করার বিষয়ে প্রশ্নে রুশপন্থী বিদ্রোহীদের উচিত সেখানে ‘গণভোট’-এর আয়োজন করা।

প্রেসিডেন্ট পুতিন বারবার ডনবাস অঞ্চলের ‘মুক্তি’কে রাশিয়ার প্রধান লক্ষ্য হিসেবে বলে আসছেন। “ডনবাসে গণভোট অপরিহার্য,” বলছেন মেদভেদেভ, যিনি এখন নিরাপত্তা পরিষদে রুশ প্রতিনিধিদলের উপপ্রধান।

লুহানস্ক এবং দনিয়েৎস্কের স্থানীয় রুশ-সমর্থিত নেতারাও জরুরি গণভোটের আহ্বান জানিয়েছেন, এবং ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অলেক্সি কোপ্টিকো বলছেন যে এসব হচ্ছে মস্কোর সরকারে “হিস্টিরিয়ার লক্ষণ” এবং একই সাথে পুতিনকে পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করার একটা প্রচেষ্টা। সূত্র: বিবিসি


এই ক্যাটাগরির আরো সংবাদ