শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

শিক্ষকদের মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
মাউসি

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ‘মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক ফার্স্ট এইড (পার্ট-১)’ অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) অনলাইনে এই প্রশিক্ষণ আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের সরকারি ও বেসরকারি সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সব উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে আদেশে।

দেশের সরকারি ও বেসরকারি সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সব উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে আদেশে।

মহাপরিচালকের সই করা অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) ইউনিসেফের সহায়তায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে ‘মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক ফার্স্ট এইড (পার্ট ১)’ অনলাইন প্রশিক্ষণ কোর্স তৈরি করে তা বর্তমানে মুক্তপাঠে অন্তর্ভুক্ত করেছে।

দীর্ঘ প্রায় আঠারো মাস কোভিড-১৯ এর কারণে শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও খেলাধুলা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে নানাবিধ মানসিক চাপ পরিলক্ষিত হচ্ছে। শিক্ষার্থী ও শিক্ষকদের মানসিক চাপ নিরসনের লক্ষ্যে সব শিক্ষকের ‘মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক ফার্স্ট এইড (পার্ট (১)’ অনলাইন প্রশিক্ষণটি গ্রহণ করা প্রয়োজন।

আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে অনলাইনে মুক্তপাঠ-এর মাধ্যমে প্রশিক্ষণটি গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হলো।

আদেশে আরও বলা হয়, প্রশিক্ষণটি সম্পন্ন করার পর অংশগ্রহণকারী একটি অটো-জেনারেটেড সার্টিফিকেট পাবেন। প্রাপ্ত সার্টিফিকেটটি সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিকট ২০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে।

এরপর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে সার্টিফিকেটগুলো জমা দেবেন। জেলা শিক্ষা কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সংশ্লিষ্ট উইংয়ে আগামী ৩০ সেপ্টেম্বর জমা দেবেন। অনলাইন প্রশিক্ষণটি সম্পন্ন করার জন্য নির্ধারিত ধাপ অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।


এই ক্যাটাগরির আরো সংবাদ