শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

বিশ্রামে রিয়াদ, টি-টোয়েন্টির নেতৃত্বে সোহান

স্পোর্টস ডেস্ক / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

অতঃপর সেই গুঞ্জনই সত্যি হল। বিশ্রাম দেয়া হল টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। তার জায়গায় আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্ব তুলে দেয়া হলো নুরুল হাসান সোহানের কাঁধে। প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব পেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

শুক্রবার (২২ জুলাই) গুলশানের সিক্স সিজন হোটেলে এক বৈঠক শেষে গণমাধ্যমের সামনে জিম্বাবুয়ে সফরের জন্য অধিনায়ক ও দল ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এন্ড কোং।

এ সময় তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এবং ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

মূলত সেখানেই রিয়াদকে বিশ্রাম দেয়ার বিষয়টি নিশ্চিত করেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তবে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার বিষয়ে কোনো কথা বলেননি নির্বাচকরা।

গণমাধ্যমকে এই তথ্য দেয়ার আগে পাঁচ তারকা ওই হোটেলে সদ্য সাবেক হওয়া টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আলোচনায় বসেছিলেন নির্বাচকরা। এরপরই এমন সিদ্ধান্ত জানালেন তারা।

জালাল ইউনুস বলেন, ‘আমরা কিছুদিন ধরে আমাদের টি-টোয়েন্টি দল নিয়ে আলোচনা করছিলাম। কারণ, আমরা টেস্ট এবং টি-টোয়েন্টিতে এখনও ধারাবাহিকভাবে ভালো করতে পারছি না। এজন্য জিম্বাবুয়ে সিরিজ নিয়ে অনেক চিন্তা-ভাবনা ছিল ক্রিকেট বোর্ডের।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন ধরে টি-টোয়েন্টিতে রিয়াদের ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে আলোচনা চলছিল। তাই আজ আমরা তার সঙ্গে আলোচনায় বসেছিলাম। সেখানে আমরা জানিয়েছি, এই সিরিজে নতুন একটা টিম পাঠাতে চাইছি আমরা। কিছু সিনিয়র প্লেয়ারও থাকছে না। নতুন কিছু ক্রিকেটারকে আমরা দেখার জন্য পাঠাচ্ছি।’

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘এই সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য আমরা নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিয়েছি। আমরা এই বিষয়টি মাহমুদউল্লাহকে জানিয়ে দিয়েছি। এ ছাড়া মুশফিকও যাচ্ছে না- এটা তাকেও জানিয়ে দিয়েছি। সাকিবও জানে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা জিম্বাবুয়ে সিরিজের জন্য আসলে দেখছি। এশিয়া কাপ বা অন্যকিছু এখন ভাবছি না আমরা।’

এদিকে ঘোষিত এই টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেলেন তরুণ বাঁহাতি মারকুটে ব্যাটার পারভেজ হোসাইন ইমন।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:
মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসাইন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসাইন সৈকত, নাজমুল হোসাইন শান্ত, মেহেদি হাসান মিরাজ ও পারভেজ হোসাইন ইমন।


এই ক্যাটাগরির আরো সংবাদ