শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

রেকর্ড গড়ে পাকিস্তানের গল টেস্ট জয়

স্পোর্টস ডেস্ক / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২

গলে এর আগে ৩০০ রান তাড়া করে কোন দলই জিততে পারেনি। সে মাঠেই চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে রেকর্ড সৃষ্টি করে জিতল পাকিস্তান। ওপেনার আব্দুল্লাহ শফিকের মহাকাব্যিক সেঞ্চুরিতে রেকর্ড জয় সফরকারিদের। স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাবর আজমরা।

ওপেনার আবদুল্লাহ শফিক অপরাজিত ১৬০ রানের কল্যাণে জয়ের আনন্দে ভাসে পাকিস্তান। তাতে ২ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা।

পাকিস্তান আরও একবার বুঝিয়ে দিলো, কেন তাদের আনপ্রেডিক্টেবল বলা হয়। লঙ্কানদের এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি ছিল ২৬৮ রানের। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রান তাড়া করেছিল স্বাগতিকরা।

সফরকারী দল হিসেবে গলে সব থেকে বেশি রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড আরও কম। ২০২১ সালে শেষ ইনিংসে ১৬৪ রান তুলে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড।

পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ৩৪২ রানের। আবদুল্লাহ শফিকের হার না মানা সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ২২২ রানে চতুর্থ দিন শেষ করে সফরকারীরা।

শেষ দিনে জয়ের জন্য দরকার ছিল ১২০ রান, হাতে ছিল ৭ উইকেট। সকালের সেশনে আবদুল্লাহ-রিজওয়ান জুটি ১৭.১ ওভারে ৭১ রান উপহার দেওয়ায় কাজটা আরও সহজ হয়ে যায় পাকিস্তানের জন্য।

৭৪ বলে মহামূল্য ৪০ রান করা রিজওয়ান ১০৩.১ ওভারে প্রবাত জয়াসুরিয়ার বলে আউট হয়ে যখন ফিরছিলেন তখন জয় থেকে মাত্র ৬৬ রানের দূরে পাকিস্তান।

এরপর পাকিস্তান আরও দুই উইকেট হারায়। আগা সালমানের পর হাসান আলীও ফিরে যাওয়ায় পাকিস্তান শিবিরে খানিকটা অনিশ্চয়তা ভর করেছিল বৈকি। জয় থেকে তখন মাত্র ৩৯ রানের দূরে পাকিস্তান, হাতে ৪ উইকেট।

তবে ওপেনার আবদুল্লাহ শফিক এক প্রান্ত ধরে রাখায় পাকিস্তান ভক্তরা আশাবাদী থাকেন। শেষ পর্যন্ত বৃষ্টি ভাগরা দিলেও ১২৭.২ ওভারে জয়ের রোমাঞ্চে ভাসে পাকিস্তান।

জয় নিয়ে মাঠ ছাড়েন শফিক-নওয়াজ জুটি।

প্লেয়ার অব দ্য নির্বাচিত হয়েছেন ওপেনার আবদুল্লাহ শফিক।


এই ক্যাটাগরির আরো সংবাদ