শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সেট হয়েও ফিরলেন তামিম-লিটন, ধুঁকছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের প্রথম টেস্টের খেলা। ম্যাচে টস জিতে সফরকারী দলকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে বোলিংয়ের পুরো ফায়দা আদায় করছে স্বাগতিকরা। ষষ্ঠ ওভারেই প্রতিপক্ষের ৩টি উইকেট তুলে নেয়ার পর ১৪ ও ১৫তম ওভারে তুলে নিল আরও ৩টি উইকেট।

ফলে মাত্র ৪৫ রানেই ষষ্ঠ উইকেট হারিয়ে এখন ধুঁকছে সাকিব আল হাসানের দল। ১৭ রানে ক্রিজে আছেন অধিনায়ক। সঙ্গে যোগ দিলেন মেহেদী মিরাজ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৩ টপ অর্ডারকে হারায় বাংলাদেশ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। যাতে দলীয় মাত্র ১ রানেই প্রথম উইকেট হারায় সফরকারীরা। এরপর নিজের দ্বিতীয় ওভারে এসে তিনে নামা নাজমুল হোসাইন শান্তকেও (শূন্য) ক্রিজ ছাড়া করেন কেমার রোচ, সরাসরি বোল্ড করে। ফলে দলীয় মাত্র ৩ রানেই দুই উইকেট হারায় দল।

এরপর ষষ্ঠ ওভারের প্রথম বলেই বাইরের বলে ব্যাট চালিয়ে সেকেন্ড স্লিপে ব্ল্যাকউডের তালুবন্দী হয়ে ক্রিজ ছাড়েন রান খরায় ভুগতে থাকা মোমিনুল হক। শূন্য রানে ফেরেন তিনিও। সদ্য সাবেক এই টেস্ট অধিনায়ককে শিকার করেন জায়ডেন সিলস। যার ফলে ১৬ রানেই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এ অবস্থায় সহ-অধিনায়ক লিটন দাসকে নিয়ে বিপর্জয় কাটানোর চেষ্টা চালান তামিম ইকবাল। তিন টপ অর্ডার যেখানে শূন্য রানে ক্রিজ ছেড়েছে সেখানে তিনটি চারের মারে প্রয়োজনীয় ১৯ রান তুলে দ্বিতীয় বাংলাদেশী ব্যাটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রান স্পর্শ করেন দেশ সেরা এই ওপেনার।

সেইসঙ্গে ৭টি ওভার দেখেশুনে খেলে দুজনে পার করেন প্রথম ঘণ্টা, এসময়ে যোগ করেন আরও ২৫টি রান। তবে পানি পানের বিরতির পরই যেন মনঃসংযোগে চিড় ধরে টাইগার ওপেনারের। আলজারি যোসেফের করা লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া ১৪তম ওভারের শেষ বলটি গ্লান্স করতে গিয়ে ধরা পড়েন জশুয়া ডা সিলভার গ্লাভসে। যাতে শেষ হয় চার বাউন্ডারিতে গড়া ৪৩ বলের ইনিংসটি।

আর বাংলাদেশ দলও হারায় তাদের চতুর্থ উইকেট, ৪১ রানের মাথায়। কিন্তু এই বিপর্জয়ের যেন এখানেই শেষ নয়। প্রথমবার বল হাতে আক্রমণে আসা কাইল মেয়ার্সের চতুর্থ ও ষষ্ঠ বলে আউট হয়ে ফেরেন লিটন দাস ও নুরুল হাসান সোহান। দাস ১২ রান করলেও সোহান ফেরেন শূন্য রানেই, লেগ বিফোর হয়ে। ফলে ওই ৪৫ রানেই ষষ্ঠ উইকেট হারিয়ে বসল সফরকারীরা।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসাইন শান্ত, মোমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান (কিপার), মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসাইন ও খালেদ আহমেদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ