শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

ইরাকে সামরিক ঘাঁটিতে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক / ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

জিহাদি বিরোধী আন্তর্জাতিক জোটের সৈন্য থাকা ইরাকের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে সোমবার পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে। তবে এতে কোন প্রাণহানি ঘটেনি বা কোন ক্ষতি হয়নি।

সামরিক বাহিনীর এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

সূত্র আরো জানান, ‘ইরাকি নিরাপত্তা বাহিনী এসব হামলার জবাব দিয়েছে। এ ঘটনায় হতাহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।’

আনবারে দায়িত্ব পালন করা ইরাকি নিরাপত্তা সূত্র প্রাথমিকভাবে এ সামরিক ঘাঁটির কাছে তিনটি রকেট আঘাত হানার কথা জানিয়েছিল। তবে, ইরাকি বাহিনী এ ঘাঁটি নিয়ন্ত্রণ করলেও জিহাদি গ্রুপ ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোটের সৈন্যরা সেখানে অবস্থান করে থাকে।

আইন আল-আসাদ ঘাঁটি লক্ষ্য করে বারবার রকেট ও ড্রোন হামলার ঘটতে দেখা যাচ্ছে। এরআগে, গত ৩০ এপ্রিল সর্বশেষ এ ধরনের হামলা চালানো হয়। ওই সময় ঘাঁটি লক্ষ্য করে দুইটি রকেট হামলা চালানো হলেও এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। রকেটগুলো ঘাঁটির কাছে আঘাত হানে।

সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে মার্কিন সৈন্য ও স্বার্থ লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালাতে দেখা যাচ্ছে। এসব হামলার ঘটনার বেশির ভাগ ক্ষেত্রেই কেউ দায়িত্ব স্বীকার না করলেও ওয়াশিংটন ধারাবাহিকভাবে এসব হামলার জন্য ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীকে দায়ী করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ