শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শ্রীলঙ্কাতেই হবে এবারের এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কাতেই বসছে ১৮তম এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তবে পূর্বের সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। তিনদিন এগিয়ে ২৪ আগস্ট থেকে এবারের আসর শুরু করতে চায় শ্রীলঙ্কা। আগের সূচিতে ২৭ আগস্ট থেকে শুরুর কথা ছিল এশিয়া কাপ।

অর্থনৈতিক সঙ্কট ও রাজনৈতিক অস্থিরতার কারণে এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত না হওয়া নিয়ে গুঞ্জন ছিল। শ্রীলঙ্কায় না হলে বাংলাদেশে এশিয়া কাপ আয়োজন হতে পারে বলেও আলোচনা চলছিল।

তবে নিজেদের মাঠেই এশিয়া কাপ শুরু করতে চায় শ্রীলঙ্কা। ২৪ আগস্ট থেকে শুরু করার বিষয়ে পাকিস্তানের সমর্থনও  পেয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

এসএলসি’র একটি সূত্র দ্য নিউজকে জানিয়েছে, ‘আন্তর্জাতিক সূচিতে সংঘর্ষ এড়াতে পাকিস্তানসহ অংশগ্রহণকারী কয়েকটি দল সূচিতে কিছুটা পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। কেননা, সেপ্টেম্বরের শেষ দিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাতটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।’

সূত্রটি আরও বলছে, ‘এশিয়া কাপ ২৪ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর শেষ হলে পাকিস্তানের জন্য সুবিধা হবে। কারণ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য সঠিক সময়ে দেশে ফিরতে পারবে তারা।

এর আগে ২০২০ সালে শ্রীলঙ্কার মাটিতেই হবার কথা ছিল টুর্নামেন্টটি। কিন্তু করোনার কারণে তা স্থগিত হয়ে যায়। ২০২১ সালে আয়োজনের কথা থাকলেও একই কারণে তা বাতিল হয়। এরপর আগামী আগস্টে শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এবারের এশিয়া কাপে মোট ৬টি দল অংশ নিবে। স্বাগতিক শ্রীলঙ্কাসহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং বাছাই পর্ব থেকে আসবে একটি দল।

এশিয়া কাপ সাধারণত ওয়ানডে ফরম্যাটেই হয়ে থাকে। তবে ২০১৬ সালে প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল। ২০১৮ সালে সর্বশেষ এশিয়া কাপ হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। ওই আসরে চ্যাম্পিয়ন হয় ভারত। রানার্স-আপ হয় বাংলাদেশ।

এ বছরের এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। কারণ চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ