শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

চাকরিপ্রার্থীদের জন্য নতুন ওয়েবসাইট নিয়ে এলো গুগল

আইটি ডেস্ক / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

ইন্টারভিউ ওয়ার্মআপ নামে নতুন ওয়েবসাইট নিয়ে এসেছে সার্চ ইঞ্জিন গুগল। মূলত চাকরির সাক্ষাত্কারের জন্য প্রার্থীদের প্রস্তুতি গ্রহণে এটি চালু করা হয়েছে। খবর গ্যাজেটসনাউ।

প্রতিষ্ঠানটি মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার করছে। ফলে ওয়েবসাইটটি থেকে প্রার্থীরা সাক্ষাত্কারের জন্য সহজ নির্দেশনা পাওয়ার মাধ্যমে চাকরির জন্য নিজেদের তৈরি করতে পারবে।

একজন ব্যবহারকারী যখন ওয়েবসাইটে অনুশীলন শুরুর বাটনে ক্লিক করবে, তখন গুগল মোট ছয়টি ক্যাটাগরিযুক্ত একটি পেজ দেখাবে। সেখান থেকে ব্যবহারকারী তার পছন্দের ক্যাটাগরি নির্বাচন করবে। একবার নির্বাচনের পর ব্যবহারকারীকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর দেয়া হয়ে গেলে গুগলের পক্ষ থেকে উত্তরগুলো মূল্যায়ন করা হবে এবং ইনসাইট দেখানো হবে। ব্যবহারকারী চাইলে একবারে সব প্রশ্নের উত্তর দেখতে পারবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ