শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মেন্ডিস

স্পোর্টস ডেস্ক / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ মে, ২০২২

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সফরকারী শ্রীলঙ্কান ক্রিকেট দলের ব্যাটার কুশল মেন্ডিস। সোমবার মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে খেলতে নেমে বুকে ব্যথা অনুভব করেন তিনি।

অবস্থা পর্যবেক্ষণের জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা।

প্রথম দিনের ২৩তম ওভারে পেসার কাসুন রাজিথার একটি বল মুশফিকুর রহিম ছেড়ে দিলে সেটি তালুবন্দি করে স্লিপে থাকা মেন্ডিসের কাছে পাঠান সতীর্থ উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলা। বলটি গ্রহণও করেন মেন্ডিস। কিন্তু এর পরই বুকে ব্যথা অনুভব করায় মাঠের বাইরে নেয়া হয় তাকে। তার বদলী হিসেবে মাঠে নামেন কামিন্দু মেন্ডিস।

পরে অ্যাম্বুলেন্সে করে কুশল মেন্ডিসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিসিবির ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘কুশল মেন্ডিসকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। চিকিৎসকের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।’

তবে বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘তিনি হয়তো বা পানি শুন্যতায় ভুগছিলেন। এ কারণেই অস্বস্তি বোধ করেছেন। গ্যাস্ট্রিকের কারণেও এমনটি হতে পারে।’

হসাপাতালে তার কতটা সময় থাকতে হবে, কিংবা বর্তমান অবস্থায় ঢাকা টেস্টে তিনি অংশগ্রহণ করবেন কিনা- সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

এর আগে চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করেন মেন্ডিস। দ্বিতীয় ইনিংসে দ্রুত গতিতে ৪৮ রান করে আউট হন তিনি। যার ফলে ম্যাচটি ড্রয়ের পথে নিয়ে যায় শ্রীলঙ্কা।


এই ক্যাটাগরির আরো সংবাদ