শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

ঢাকা টেস্ট দেখতে আসছেন আইসিসি প্রধান

স্পোর্টস ডেস্ক / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হচ্ছে ২৩ মে থেকে। যে ম্যাচের ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম। আর এই ম্যাচ দেখতেই বাংলাদেশে আসছেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে।

২০২০ সালের ২৫ নভেম্বর আইসিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান বার্কলে। ১৬টি সদস্য দেশের মধ্যে ১১টি ভোট পেয়ে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

সেই বার্কলে কিনা ইচ্ছা পোষণ করেছেন ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা দেখার। আর এই লক্ষ্যেই আসছেন বাংলাদেশে। এখান থেকে তিনি যাবেন ভারতে, দেখবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফ ও ফাইনাল ম্যাচ। মূলত আইপিএলের জন্যই দক্ষিণ এশিয়া সফরে আসা হচ্ছে তার।

আইসিসি চেয়ারম্যান ছাড়াও আইপিএলের মহাযজ্ঞে আমন্ত্রণ পেয়েছেন সব ক্রিকেট বোর্ডের প্রধানরা। মূলত আইপিএলের আমন্ত্রণে সাড়া দিয়েই সুযোগ বুঝে বাংলাদেশ ঘুরে যাচ্ছেন বার্কলে। পরে আইসিসি প্রধানের সঙ্গে ভারতে সফর করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও।

আইসিসি চেয়ারম্যানের বাংলাদেশ সফর নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আইসিসি চেয়ারম্যান আসলে নির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে আসছেন না। এর আগে যিনি চেয়ারম্যান ছিলেন, তিনিও বাংলাদেশে এসেছিলেন। বর্তমান চেয়ারম্যান ভারতে যাবেন আইপিএল ফাইনাল দেখতে, তাই হয়তো ঠিক করেছেন বাংলাদেশে আসবেন।’

অনানুষ্ঠানিক এই সফরকে অনানুষ্ঠানিক পর্যায়েই রাখতে চায় বিসিবি। তাই আইসিসির কাছে নিজেদের কোনো দাবি-দাওয়া তুলে ধরার ভাবনাও নেই পাপনের, খানিকটা রসিকতার ছলেই তা জানালেন গণমাধ্যমকে।

তবে আইসিসি চেয়ারম্যানের বাংলাদেশ সফরে উচ্ছ্বাস প্রকাশ করে পাপন বলেন, ‘আইসিসি চেয়ারম্যান ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা দেখতে চান। আমরা খুব খুশি, আমাদের জন্য ভালো খবর। এখানে চাওয়া-পাওয়ার কিছু নেই। এ রকম করলে তো কোনো চেয়ারম্যান ভয়ে আসবেই না! পেশাদার যা করা দরকার আইসিসিতে বসেই করব।’


এই ক্যাটাগরির আরো সংবাদ