শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

ফেইসবুকের নিরাপত্তায় এই সাত অ্যাপ থেকে সাবধান!

আইটি ডেস্ক / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২

ফেইসবুক ব্যবহারকারীদের জন্য পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইবার ক্রাইমের দুনিয়ায় অধিকাংশ নেটিজেনরাই ফেইসবুক পাসওয়ার্ড সেভ করে রাখেন না। কিন্তু তাতেও যে ফেসবুকের গোপনীয়তা বজায় থাকবে, সেই নিশ্চয়তা থাকছে না। অ্যান্ড্রয়েড ফোনের বেশ কিছু অ্যাপ রয়েছে, যেগুলোর মাধ্যমে ফেইসবুক পাসওয়ার্ড চুরি হয়ে যেতে পারে। 

জানা গিয়েছে, প্রায় দু’শোটি অ্যাপ রয়েছে, যেখান থেকে ফেইসবুক পাসওয়ার্ড-সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য ছড়িয়ে পড়তে পারে।

এসব অ্যাপের তালিকায় রয়েছে বেশ জনপ্রিয় সাতটি অ্যাপের নাম। এই সাতটি অ্যাপ ফোনে থাকলে ফেইসবুকের গোপনীয়তা নিয়ে সন্দেহ থেকেই যাবে। চলুন এগুলো সম্পর্কে জানা যাক..

  •  ডেইলি ফিটনেস ওএল অ্যাপটি থেকে শরীরচর্চা সংক্রান্ত তথ্য পাওয়া যায়।
  • এনজয় ফোটো এডিটর অ্যাপে ছবি তুলে এডিট করার জন্য ব্যবহার হয়।
  • প্যানোরমা ক্যামেরা ব্যবহার করলে ফোন দিয়েই প্যানোরমা মোডে ছবি তোলা যায়।
  •  ফোটো গেমিং পাজল একটি অনলাইন গেম অ্যাপ।
  • সোয়ার্ম ফোটো একটি এডিটিং অ্যাপ যার মাধ্যমে বিভিন্ন ছবির কোলাজ তৈরি করা যায়।
  • বিজনেস মেটা ম্যানেজার অ্যাপটি ফেইসবুকের বিজনেস প্রোফাইলগুলো ম্যানেজ করতে ব্যবহার করা হয়।
  • ক্রিপটোমাইনিং ফার্ম ইয়োর ওন কয়েন ক্রিপটোকারেন্সি লেনদেনের জন্য ব্যবহার করা হয়।

সাইবার নিরাপত্তা উপদেষ্টাদের মতে, এই সাতটি অ্যাপ ডাউনলোড করা থাকলে অবিলম্বে তা আনইনস্টল করতে হবে। আপাতত গুগল প্লে-স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই অ্যাপগুলো। কিন্তু যাদের ফোনে ইতোমধ্যেই ইনস্টল করা হয়েছে এই অ্যাপ, তাদের ব্যক্তিগত তথ্য ছড়িয়ে গিয়েছে নেটদুনিয়ায়। (সূত্র: সংবাদ প্রতিদিন)


এই ক্যাটাগরির আরো সংবাদ