শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

ম্যাথিউসের স্বপ্ন ভেঙে স্বস্তিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ মে, ২০২২

চট্টগ্রাম টেস্টে অ্যাঞ্জেলো ম্যাথিউসের স্বপ্ন ভঙে দিয়েছেন বাংলাদেশের স্পিনার নাঈম হাসান। চোট আক্রান্ত মিরাজের বদলি হিসেবে টেস্টে ফিরেই বল হাতে জ্বলে উঠেন এই স্পিনার। তুলে নেন একাই ৬ উইকেট। শেষ বিকেলে নিজের ব্যাটিংয়ে নেমেও স্বস্তিতে দিন শেষ করেছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিকরা পিছিয়ে আছে ৩২১ রানে।

ম্যাথিউসের অসাধারণ ব্যাটিংয়ে শ্রীলঙ্কা থেমেছে ৩৯৭ রানে। জবাবে বাংলাদেশ বিনা উইকেটে ৭৬ রান তুলেছে। তামিম ইকবাল ৩৫ ও মাহমুদুল হাসান জয় ৩১ রানে অপরাজিত আছেন।

সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে লঙ্কানরা। শুরুতেই অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাজঘরে ফেরানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু উইকেটের পেছনে সেই ক্যাচ ধরেও বুঝতে পারেননি লিটন কুমার। জোড়ালো আবেদনও করেননি!ফলে দিনের শুরুতেই সাফল্য পেতে পরে অনেকটা সময় অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। দিনেশ চান্ডিমালের শট নির্বাচনের দায়টাই তাতে বেশি। আগের দিন দুই উইকেট নেওয়া নাঈমের অফ স্টাম্পের বলকে রিভার্স সুইপ করতে যান তিনি। ওই বল গিয়ে লাগে তার প্যাডে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি চান্ডিমাল। ২ চার ও ৩ ছক্কায় ৬৬ রান করেন এই ব্যাটার। ভেঙে যায় ম্যাথিউসের সঙ্গে তার ১৩৬ রানের জুটি।

এরপর দ্রুতই আরও তিন উইকেট তুলে নিয়ে খেলায় ফিরে বাংলাদেশ। সাকিব-নাঈমদের বোলিং তোপে বিদায় নেন নিরোশান ডিকভেলা, রামেশ মেন্ডিস ও লাসিথ এম্বোলদোনিয়া। ৪ উইকেটে ৩১৯ রান থেকে ৩২৮ রানেই আট উইকেট হারায় লঙ্কানরা। কিন্তু বাংলাদেশের গলার কাটা হয়ে উইকেটে থেকে যান ম্যাথিউস। তাকে শেষদিকে সঙ্গ দেন বিশ্ব ফার্নান্দো।
১৭ রান করলেও ৮৪ বল খেলেন তিনি। যদিও অন্য প্রান্তে ম্যাথিউসকে ফিরিয়ে শ্রীলঙ্কার ইনিংসের ইতি টেনে দেন নাঈম। বিদায়ের আগে ৩৯৭ খেলে ১৯ চারের সঙ্গে ১ ছক্কা করেন ১৯৯ রান। মাত্র এক রানের জন্য ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হন তিনি। বাংলাদেশের পক্ষে নাঈম ৬, সাকিব ৩ ও নাঈম হাসান নিয়েছেন এক উইকেট।

শেষ বিকেলে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নামেন মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল। দুটি ভুল শট ছাড়া দারুণ সব শট খেলেছেন তারা। তাদের জুটিই দ্বিতীয় দিন শেষে এগিয়ে রাখছে বাংলাদেকে। আগামীকাল টেস্টে তৃতীয় দিনেও এমন ব্যাটিং করে যেতে পারলে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে।!


এই ক্যাটাগরির আরো সংবাদ