শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

দলে যোগ দিচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরপরই করোনা ভাইরাস পজিটিভ হয়েছিলেন সাকিব আল হাসান। সফরকারীদের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে তাকে পাওয়া নিয়ে ছিল দুশ্চিন্তা। তবে নতুন খবর হচ্ছে- নেগেটিভ হয়েছেন সাকিব। এমনকি টাইগার অলরাউন্ডার চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিচ্ছেন।

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন শুক্রবার (১৩ মে) দুপুরেই সাকিব টিমের সঙ্গে যুক্ত হচ্ছেন। তবে প্রথম টেস্টে তিনি খেলবেন কি না এখনো নিশ্চিত নয়।

খালেদ মাহমুদ সুজন বলেন, “সাকিব শুক্রবার দলের সঙ্গে থাকবে। তবে অনুশীলনে নামবে না। শনিবার (১৪ মে) অনুশীলনে যোগ দেবে। এরপর তার ফিটনেস থাকা সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে প্রথম টেস্টে খেলবে কি না। তবে প্রথম টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।”

এর আগে ডিপিএল খেলেই পরিবারের কাছে যুক্তরাষ্ট্র ফিরে যান সাকিব। সোমবার (৯ মে)  যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর কোভিড প্রটোকল অনুযায়ী মঙ্গলবার (১০ মে) তার করোনা টেস্ট করা হয়। সেখানেই পজিটিভ হন তিনি।

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম খেলা শুরু হবে আগামী ১৫ মে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে প্রথম টেস্টের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আগামী ২৩ মে।

এদিকে করোনা উত্তরকালে সুখবর দিয়েছে বিসিবি। গ্যালারিতে পরিপূর্ণ দর্শক নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই সিরিজ। মিরপুরে বৃহস্পতিবার (১২ মে) সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণার মুহূর্তে এ সুখবর দেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তবে কোভিড প্রটোকল অনুযায়ী এই সিরিজেও মাঠে প্রবেশকালে নিয়ে আসতে হবে ভ্যাকসিন কার্ড।


এই ক্যাটাগরির আরো সংবাদ