শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

পা কেটে হাসপাতালে ম্যাশ, পড়েছে ২৭টি সেলাই

স্পোর্টস ডেস্ক / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ মে, ২০২২

পা নিয়ে আবারো হাসপাতালে যেতে হল মাশরাফিকে। বাসায় টেবিলের কাঁচের সঙ্গে ধাক্কা লেগে খুব বাজেভাবেই পা কেটে গেছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। যার ফলে তাৎক্ষণিক হাসপাতালে যেতে হয়েছে দেশ সেরা এই অধিনায়ককে। নিতে হয়েছে ২৭টি সেলাইও।

মাশরাফির ঘনিষ্ঠ বন্ধু কাশিফ রেজা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শনিবার ঢাকায় নিজ বাসায় কাঁচের টেবিলের সঙ্গে ধাক্কা লাগে সাবেক এই অধিনায়কের। এর ফলে টেবিলের কাঁচ পিছন থেকে মাশরাফির ডান পায়ে মারাত্মকভাবে আঘাত করে।

এতে মাশরাফীর ওই পায়ে খুব বাজেভাবে কেটে যায় বেশ খানিকটা। পায়ের রগ পর্যন্ত কেটে যায়। যার জন্য ২৭টি সেলাইও নিতে হয়েছে তাকে।

বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বর্তমান সংসদ সদস্য। সেখানকার জরুরী বিভাগে পর্যবেক্ষণে আছেন সাবেক এই ক্রিকেট তারকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ