শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

প্রস্তাব গ্রহণ, টুইটারের মালিক হচ্ছেন ইলন মাস্ক

আইটি ডেস্ক / ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

শেষপর্যন্ত ইলন মাস্কের প্রস্তাবই গ্রহণ করতে চলেছে টুইটার। শেয়ারপিছু ৫৪.২ ডলারের বিনিময়ে মার্কিন ধনকুবেরের কাছেই সব শেয়ার বিক্রি করে দিতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। 

সূত্রের উদ্ধৃতি দিয়ে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। সংবাদসংস্থাটির প্রতিবেদনে অনুযায়ী, নগদ ৪৩ বিলিয়ন ডলারের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে টুইটার।

কয়েকদিন আগেই প্রায় ২২ হাজার কোটি টাকার বিনিময়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কিনে নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক। তার পরেই ২১ এপ্রিল টুইটার কিনতে শেয়ার পিছু ৫৪.২০ মার্কিন ডলার দেয়ার প্রস্তাব দেন তিনি। সেই হিসাবে গোটা সংস্থাটির মোট বাজারদর দাঁড়ায় ৪১০০ কোটি মার্কিন ডলার।

আদৌ কি টুইটার মাস্কের এই প্রস্তাব মেনে নেবে! বেশ কিছুদিন ধরেই এ নিয়েই নেটমাধ্যেমে চলছিল জোর জল্পনা। সংবাদ সংস্থার খবর, মাস্কের প্রস্তাব মেনে নিয়েছে টুইটার। শেয়ার কেনার জন্য পুরো টাকাটাই মাস্ক নগদে দেবেন, জানা গেছে এমনটাও।

তবে এখনও মাস্ক কিংবা টুইটারের পক্ষ থেকে সে বিষয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেয়া হয়নি। সবকিছু চূড়ান্ত হলে ২৫ এপ্রিল গভীর রাতে বা ২৬ এপ্রিলের সকালেই সেই ঘোষণা আসতে বলেই মনে করা হচ্ছে।

ইলন মাস্ক আগেই জানিয়েছিলেন, তার প্রস্তাব গৃহীত না হলে তিনি নিজের অংশীদারিত্ব আর রাখবেন কি না তা-ও পুনর্বিবেচনা করতে বাধ্য হবেন।

মাস্কের দাবি, তিনি টুইটারের অংশীদার হওয়ার সময় ভেবেছিলেন, টুইটার বিশ্বজুড়ে বাক স্বাধীনতার মূল মাধ্যম হয়ে উঠবে। কিন্তু বিনিয়োগ করার পরই নাকি তিনি উপলব্ধি করেন যে, বর্তমান অবস্থায় তা কখনই সম্ভব নয় টুইটারের পক্ষে। তাই ব্যক্তিগত মালিকানাধীন সংস্থা হিসেবে এর পরিবর্তন ঘটানোই তার লক্ষ্য। সূত্র- রয়টার্স ও হিন্দুস্তান টাইমস।


এই ক্যাটাগরির আরো সংবাদ