শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

কুবি থেকে প্রথম সহকারী জজ হলেন নিশি

কচুয়া প্রতিনিধি / ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে উত্তীর্ণ হয়ে প্রথমবারের মতো সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আইন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী নিশি আক্তার।

নিশি আক্তারের বাড়ি লক্ষ্মীপুরের কলমনগর উপজেলায়। তিন বোন চার ভাইয়ের মধ্যে তিনি ৬ষ্ঠ। বাবা আবদুল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মা আয়েশা বেগম গৃহিণী। ২০১২ সালে তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মানবিক বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এসএসসিতে উত্তীর্ণ হন। এরপর ২০১৪ সালে নোয়াখালী সরকারি কলেজ থেকে এইচএসসিতেও গোল্ডেন এ প্লাস পান। পরবর্তীতে কোনো ধরনের কোচিং না করেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান।

অনুভূতি প্রকাশ করে নিশি আক্তার বলেন, আমার সফলতার পেছনে আমার বাবা মায়ের অনেক অনুপ্রেরণা ছিলো। আমি ছোট বেলা থেকেই জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখতাম। পরিশ্রম আর চেষ্টা আমাকে এতোদূর নিয়ে এসেছে। আমি আমার শিক্ষক, আত্মীয়স্বজন এবং বন্ধুদেরকে ধন্যবাদ জানাই যারা আমাকে চলার পথে সহযোগিতা করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ