শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

রাজবাড়িতে ‘দশ গম্বুজ মসজিদ’ বানালেন রোজিনা

বিনোদন ডেস্ক / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

একসময়কার জনপ্রিয় চিত্রনায়িকা নায়িকা রোজিনা তার শৈশবের স্মৃতি বিজড়িত রাজবাড়ীর জেলার গোয়ালন্দ উপজেলায় ‘দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ’ নামে মসজিদটি নির্মাণ করেছেন।

২ বছরে নির্মাণ কাজ শেষে শুক্রবার (পহেলা এপ্রিল) সেখানে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন এ মসজিদটির উদ্বোধন করা হয়। মসজিদটি উদ্বোধনের সময় রোজিনা ছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাবেক মেয়র শেখ মো. নিজাম প্রমুখ।

শুক্রবার দুপুরে দৃষ্টিনন্দন মসজিদটি উদ্ভোধনের পর রোজিনা বলেন, জন্মভূমির কথা আমার সবসময় মনে পড়ে। ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না। এরপরও আমার সমস্ত অনুভূতিজুড়ে আমার এই জন্মভূমি। সেই অনুভূতি থেকেই বাড়ির সামনে মায়ের নামে মসজিদ নির্মাণ করছি।

তিনি বলেন, এখানে একটি চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে। সবার সহযোগিতা পেলে সেটির কাজ শুরু করব।

১৯৭৭ সালে ‘আয়না’ ছবিতে ছোট একটি চরিত্রে শায়লা নাম নিয়ে প্রথম দর্শকের সামনে আসেন রোজিনা। এরপর ‘রাজমহল’ ছবিতে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। ছবিটি ১৯৭৮ সালে মুক্তি পায়। ছবিটি সেসময় সুপার ডুপার হিট করায় রোজিনাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

পুরো আশির দশকে রোজিনা ছিলেন ঢালিউডের চাহিদা সম্পন্ন নায়িকা। বর্তমানে তিনি অভিনয়ে নিয়মিত নন। তবে পরিচালনা করছেন। গেল বছর নিরব-স্পর্শিয়াকে নিয়ে নির্মাণ করেন সরকারী অনুদানে নির্মিত ছবি ‘ফিরে দেখা’। পাশাপাশি শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যকারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েও শেষে পদত্যাগ করেন রোজিনা।


এই ক্যাটাগরির আরো সংবাদ