শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

অবসর নিচ্ছেন মেসি!

স্পোর্টস ডেস্ক / ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

আর্জেন্টাইন মহা তারকা লিওনেল মেসির খেলা উপভোগের এটাই সেরা সময় এবং আর এ জন্য সমর্থকদের প্রতিও আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে, কাতার বিশ্বকাপ-২০২২ শেষেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন এই ফরোয়ার্ড।

পিএসজি সুপারস্টার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন কাতারে। এটিই নিজের শেষ বিশ্বকাপ বলে আগেই ইঙ্গিত দিয়ে রেখেছেন ‘ভিনগ্রহের ফুটবলার’ খ্যাত লিও।

সাবেক এই বার্সেলোনা তারকা এখনো বিশ্বকাপ জয়ের স্বাদ নিতে পারেননি। যদিও ২০১৪ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি। যে ম্যাচের শেষ মুহূর্তে ১-০ গোলে জার্মানির কাছে হেরে শিরোপা বঞ্চিত হন মেসি ।

শুধু বিশ্বকাপ নয়, আন্তর্জাতিক ফুটবলে বড় কোনো শিরোপা জয় করতে না পেরে খুবই হতাশ ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। শেষ পর্যন্ত কোপা আমেরিকা জয়ের মাধ্যমে সেই হতাশা কিছুটা হলেও দূর করতে সক্ষম হন তিনি। গত গ্রীষ্মে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে মেসির দল।
এর আগে ২০১৬ সালেই অবশ্য একবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে ফেলেছিলেন ৩৪ বছর বয়সি মেসি। তবে একমাসের মধ্যেই দ্রুত অবসর ভেঙ্গে মাঠে ফেরেন তিনি।

মেসি বলেন, ‘বিশ্বকাপের পর কি করব, তা আমি জানি না। সামনে কি আসছে সেটা নিয়েই আপাতত ভাবছি। কাতার বিশ্বকাপের পর আমাকে অনেক কিছু নিয়েই পর্যালোচনা করতে হবে।’

আগামী জুনেই ৩৫-এ পদার্পন করতে যাওয়া আর্জেন্টাইন সুপারস্টার বলেন, ‘আমি জানি না, সত্যিকার অর্থেই আমি কিছুই জানি না। আমি শুধু পরবর্তী মিশন নিয়েই ভাবছি। যেই ম্যাচটি খুবই সন্নিকটে। ইকুয়েডরের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচটি নিয়ে ভাবছি। সেই সঙ্গে জুন ও সেপ্টেম্বরের (বিশ্বকাপ প্রস্তুতির) ম্যাচ নিয়েও। আশা করি, ভালোভাবেই এগুলো খেলতে পারব। তবে এটি ঠিক যে, বিশ্বকাপের পর অনেক কিছুই বদলে যাবে।’

২০০৫ সালে অভিষেক হবার পর আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ৮১টি।

এদিকে, বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচে মঙ্গলবার ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে মেসি এন্ড কোং। বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে গত ২৬ মার্চ ভেনিজুয়েলার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়লাভ করে আর্জেন্টিনা। যে ম্যাচে মেসি ছাড়াও গোল করেন ডি মারিয়া।


এই ক্যাটাগরির আরো সংবাদ