শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

উইল স্মিথ ও ক্রিস রককে বক্সিংয়ে আমন্ত্রণ

স্পোর্টস ডেস্ক / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২

মার্কিন অভিনেতা উইল স্মিথ ও স্ট্যান্ড আপ কমেডিয়ান ক্রিস রককে পরস্পরের বিপক্ষে বক্সিং লড়াইয়ের আমন্ত্রণ জানিয়েছেন জ্যাক পল। লড়াইয়ে নামলে দুজনকে সমান ১৫ মিলিয়ন ইউএস ডলারে পুরস্কৃত করবেন বলেও জানিয়েছেন মার্কিন এ ইউটিউবার।

তিনি বলেন, ‘আগস্টে আমার বক্সিং মঞ্চের এটি স্লট তাদের জন্য ফাঁকা রাখতে চাই। তারা রাজি থাকলে আমি তাদের দুজনকে ১৫ মিলিয়ন করে পুরস্কারও দিতে চাই। আমাকে কেউ স্মিথের বক্সিং প্রতিনিধির সাথে যোগাযোগ করিয়ে দাও।’

সোমবার বসেছিল চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার অস্কারের ৯৪ তম আসর। এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ। তবে পুরস্কার জয়ের চেয়েও অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটিয়ে নজর কেড়েছেন মার্কিন অভিনেতা।

আনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক ক্রিস রক তার স্ত্রীকে নিয়ে ‘মজা’ করা মেজাজ ধরে রাখতে পারেননি স্মিথ। মঞ্চে উঠে ক্রিসকে কষে চড় মেরে বসেন মেন ইন ব্ল্যাক, ইন্ডিপেন্ডেন্স ডে ও আলী চলচ্চিত্রে নজর কাড়া এ অভিনেতা।

এর আগেও চলচ্চিত্র অভিনেতাদের বক্সিংয়ের মঞ্চে ডেকেছেন পল। মার্কিন গায়ক কানইয়ে ওমারি ও কৌতুক অভিনেতা পিট ডেভিডসনকে লড়াইয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ