শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

কারফিউ ভেঙে পার্টি করায় গ্রেফতার সুরেশ রায়না

স্পোর্টস ডেস্ক / ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
সুরেশ রায়না (ফাইল ফটো)

করোনাকালীন সময়ে মুম্বাইয়ে নৈশ কারফিউ ভেঙে রাতভর পার্টি করে গ্রেফতার হন ভারতীয় তারকা ক্রিকেটার সুরেশ রায়না। মুম্বাই ড্রাগনফ্লাই ক্লাব থেকে গ্রেফতার করা হয় তাকে। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি।

মুম্বাইয়ের সেই নাইট ক্লাব থেকে ৩৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তালিকায় ছিলেন তিনজন সেলিব্রেটি। রায়নার সঙ্গে বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের সাবেক স্ত্রী সুজান খানকেও গ্রেফতার করা হয়। কোভিড প্রটোকল ভাঙার কারণে তাদের আটক করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

মুম্বাই পুলিশ জানায়, সুরেশ রায়নাসহ আরও ৩৪ জনকে গ্রেফতার করা হয় ভারতীয় আইনবিধির ১৮৮ (সরকারি আদেশ অমান্য), ২৬৯ (সবকিছু জানা সত্ত্বেও বেআইনিভাবে এমন কাজ করা, যা নির্দিষ্ট কোনো রোগের সংক্রমণ বিপজ্জনকভাবে ছড়িয়ে দিতে পারে) এবং ৩৪ (সাধারণ অভিপ্রায়কে সামনে রেখে বিভিন্ন ব্যক্তির দ্বারা সম্পাদিত আইন) নম্বর ধারায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ