শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

চেলসিকে ৩০ হাজার কোটি টাকায় কেনার প্রস্তাব

স্পোর্টস ডেস্ক / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

আব্রামোভিচ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ‘কাছের লোক’ হওয়ায় যুক্তরাজ্য সরকার তাঁর সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নেওয়ার পরই ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছিল, চেলসিকে বিক্রি করার বিষয়ে দুই পক্ষের মধ্যে একটা সমঝোতাও হয়েছে। আর এতেই নতুন করে খুলেছে চেলসি বিক্রির দুয়ার।

চেলসির সম্ভাব্য ক্রেতা হিসেবে যে সৌদি মিডিয়া গ্রুপের কথা শোনা যাচ্ছে, তা সৌদি ব্যবসায়ী মোহাম্মদ আলখেরেইজির মালিকানাধীন কয়েকটি প্রতিষ্ঠান নিয়ে বানানো ব্যক্তিগত কনসোর্টিয়াম। এর মূল প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার হোল্ডিং গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন তাঁর বাবা আবদুলেল্লাহ আলখেরেইজি।

মোহাম্মদ আলখেরেইজি এখন ইঞ্জিনিয়ার হোল্ডিং গ্রুপের প্রধান নির্বাহী। যুক্তরাজ্যের কাস বিজনেজ স্কুলে পড়াশোনা করেছেন। জার্মানির ডয়েচ ব্যাংকেও তিন বছর কাজ করেছেন

মোহাম্মদ আলখেরেইজি চেলসির সমর্থক। স্টামফোর্ড ব্রিজে চেলসির ম্যাচেও তাঁকে দেখা গেছে অনেকবার। গত নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চেলসির ১–১ গোলের ড্র ম্যাচেও ছিলেন।

মজার বিষয়, আব্রামোভিচকেও সর্বশেষ স্টামফোর্ড ব্রিজে দেখা গেছে সেই ম্যাচেই। ২০১৭ সালে আর্সেনালের বিপক্ষে চেলসির ৩–১ গোলের জয়ের ম্যাচও গ্যালারিতে বসে দেখেছেন মোহাম্মদ আলখেরেইজি। তাঁর সন্তানেরাও চেলসির সমর্থক। অর্থাৎ মোহাম্মদ আলখেরেইজির চেলসি কেনার আগ্রহের পেছনে আর্থিক কারণের সঙ্গে ব্যক্তিগত কারণও আছে।

সিবিএসস্পোর্টসের সংবাদকর্মী বেন জ্যাকবস জানিয়েছেন, মোহাম্মদ আলখেরেইজির সঙ্গে সৌদি আরব সরকারের সরাসরি কোনো সম্পর্ক নেই। চেলসি কিনতে দেশটির সরকারের পক্ষ থেকে সরাসরি আর্থিক কোনো সাহায্য করা হচ্ছে না।

তবে বিনিয়োগকারী খুঁজে বের করায় সৌদি সরকারের সাহায্য পাচ্ছেন মোহাম্মদ আলখেরেইজি, জানিয়েছেন বেন জ্যাকবস। টুইটে তিনি এই কথার ব্যাখ্যাও দিয়েছেন, ‘চেলসি কেনার প্রসঙ্গে “সরকারি কোনো সংযোগ নেই” কথাটা শুধু কাগজে–কলমেই। বাস্তবতা বেশ ভিন্ন। অবশ্যই সীমালঙ্ঘন এবং প্রভাব খাটানো হবে। চেলসি সৌদির কারও মালিকানায় গেলে খেলাধুলায় সৌদি আরবের প্রভাব কিছুটা হলেও বাড়বে। ধনী বিনিয়োগকারীরা আইনগতভাবে হয়তো সৌদি সরকারের মুখপাত্র হবেন না। কিন্তু তাঁরা অফিশিয়ালদের মতোই হবেন। সৌদি এমন কিছুর (চেলসি) মালিক হলে (যুবরাজ) মোহাম্মদ বিন সালমান উপকৃতই হবেন।’

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্নেহধন্য কনসোর্টিয়াম গত বছর অক্টোবরে নিউক্যাসল ইউনাইটেড কিনে নেয়। ইংলিশ ক্লাবটির মালিক সৌদি মালিকানাধীন কনসোর্টিয়াম সৌদি পাবলিক ইনভেস্ট ফান্ডের (পিআইএফ) প্রধান তিনি।

ফুটবলে মোহাম্মদ আলখেরেইজির আগ্রহ অবশ্য নতুন নয়। সৌদি আরবের ঘরোয়া ফুটবলে অন্যতম সফল ক্লাব আল নাসরের পৃষ্ঠপোষক তিনি।

ক্লাবটিকে একটি স্টেডিয়ামও বানিয়ে দিয়েছেন। দেশটির আরেক সফল ক্লাব আল হিলালের সঙ্গেও সৌদি মিডিয়া গ্রুপের সংযোগ রয়েছে। এ বছরের শুরুতে ফিফা ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে চেলসির কাছে হেরেই বিদায় নেয় আল হিলাল।


এই ক্যাটাগরির আরো সংবাদ