শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

ফেসবুক গ্রুপের নতুন টুল

আইটি ডেস্ক / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিনিয়তই ব্যবহারকারীদের জন্য নতুন সব ফিচার নিয়ে আসে। প্রতিমাসে প্রায় ১.৮ বিলিয়ন ফেসবুক ব্যবহারকারী গ্রুপ ব্যবহার করেন। ফেসবুক শুধু ব্যবহারকারীদের বার্তা আদান-প্রদানই নয় আয়ের নানা সুযোগ দিচ্ছে।

এবার গ্রুপের জন্য গুরুত্বপূর্ণ একটি টুল নিয়ে আসছে প্ল্যাটফরমটি। সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন এই টুল ভুয়া খবর আটকাতে সাহায্য করবে। নতুন এই টুল সব গ্রুপেই নজরদারির কাজ করবে। সেই গ্রুপ থেকে ভুয়া খবর ডিলিট করবে নিজে থেকেই। বিশ্বব্যাপী যত ফেসবুক গ্রুপ রয়েছে সব গ্রুপেই এই প্রযুক্তি কাজে লাগানো হবে।

পুরো বিষয়টি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সনির্ভর। বর্তমানে ফেসবুকে যত গ্রুপ রয়েছে এবং ভবিষ্যতে যত গ্রুপ খোলা হবে সবগুলোতেই নজরদারি চালাবে ফেসবুক। এর ফলে কোনো গ্রুপে যদি কোনো মেম্বার বা গ্রুপ অ্যাডমিন ভুয়া পোস্ট করেন তাহলে সঙ্গে সঙ্গে সেই পোস্ট ডিলিট করবে ওই বিশেষ টুল।

এ বিষয়ে ফেসবুক অ্যাপের কমিউনিটি ভাইস প্রেসিডেন্ট মারিয়া স্মিথ একটি ব্লগ পোস্টে বলেন, প্রতিটি গ্রুপের অ্যাডমিনরা সফটওয়্যার অটোমেটিক মডারেশন সুবিধা ব্যবহার করতে পারেন। পুরোটাই নির্ভর করবে এটি গ্রুপ অ্যাডমিনের ওপর। গ্রুপ অ্যাডমিন চাইলে সেই সুবিধা নিতে পারেন, এমনকি কেউ না চাইলে সেই অপশন নাও চালু রাখতে পারেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ