শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

কাল দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন সাকিব

রিপোটারের নাম / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২

নাটকের অবসান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে মন গলেছে সাকিবের। 

শনিবার মিরপুর শেরেবাংলায় সেই বৈঠক শেষে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেছেন, সাকিব দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন। আগামীকাল রবিবার তিনি আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বেন।

তবে ওয়ানডে আর টেস্ট সিরিজের সব ম্যাচেই সাকিব খেলবেন কি না তা নিশ্চিত করতে পারেননি পাপন। এ সময় সাকিব তার পাশেই ছিলেন।

সাংবাদিকদের সাকিব বলেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে, আজও ওনার সঙ্গে কথা হয়েছে। যেহেতু তিন সংস্করণেই আছি, তিন সংস্করণেই সব সময় দল ডাকলে খেলার জন্য প্রস্তুত থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি এভেইলেবল। ‘

সাকিবের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে নাটক কম হয়নি। মাস দুই আগে থেকেই আইপিএলে দল পাওয়ার আশায় সাকিব দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন। পরে যখন আইপিএলের কোনো দলই তাকে নিল না, তখন নাকি তিনি বিসিবি সভাপতির কাছে আফ্রিকা সফরে দুই ফরম্যাটেই খেলার স্বীকারোক্তি দিয়েছিলেন। কিন্তু গত ৬ মার্চ ফের দৃশ্যপট বদলে যায়। বিজ্ঞাপনী কাজে দুবাই যাওয়ার আগে সাকিব বলে যান, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় সফরে যাবেন না।

এতে বেজায় চটে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি সাংবাদিকদের বলেন, ‘হোয়াই? কিভাবে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়? ধরেন ওকে আইপিএলে নেওয়া হলো, তখন কি ও নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত বলত?’ এরপর সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেওয়া হয়। তার এসব স্বেচ্ছাচার  নিয়ে ক্ষোভ প্রকাশ করেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে আজ সব মিটে যাওয়ায় সাকিবের ছুটি নিতে হচ্ছে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ