শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সাকিব-রিয়াদ নন, অধিনায়কত্ব পেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক / ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২

তারকা খেলোয়াড় হিসেবে এবারও আছেন সাকিব আল হাসান। সঙ্গে আছেন আরও দুই সুপারস্টার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সাকিব-রিয়াদকে টপকে অধিনায়কত্বের টুপি-টা পেলেন মুশফিকই।

কি, অবাক হলেন? শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্যি। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২১-২২ মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মুশফিকুর রহিম।

রোববার (৬ মার্চ) সন্ধ্যায় মোহামেডানের জার্সি উন্মোচন অনুষ্ঠানে এবারের মৌসুমের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় মুশফিকের নাম। বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অবশ্য পুরো আসর খেলা হবে না মি. ডিপেন্ডেবল খ্যাত এই তারকার।

তাইতো মুশির অবর্তমানে দায়িত্ব পালন করবেন দলে নিজের জায়গা ধরে রাখা ঘরোয়া ক্রিকেটের তারকা ও সফল ক্রিকেটার শুভাগত হোম চৌধুরী। বিষয়টি নিশ্চিতও করেছেন মুশফিক নিজেই। তিনি জানান, তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন শুভাগত হোম।

সে যাইহোক, ঐতিহ্যবাহী ও তারকাবহুল এই দলটিতে মুশফিক, শুভাগত ছাড়াও আছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদের মত তারকারা। সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে আরও আছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহীর মত পারফর্মাররাও।

অভিজ্ঞদের ভিড়ে জায়গা পেয়েছেন তরুণরাও। পারভেজ হোসেন ইমনের মত যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার ঠাঁই পেয়েছেন ঐতিহ্যবাহী দলটির স্কোয়াডে।

এক নজরে মোহামেডান স্কোয়াড-
মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, শুভাগত হোম চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, পারভেজ হোসেন ইমন, আব্দুল মাজিদ, রনি তালুকদার, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, সোহরাওয়ার্দী শুভ, নাজমুল ইসলাম অপু, রুবেল মিয়া, সাগর হোসাইন (উইকেটরক্ষক), আবু জায়েদ চৌধুরী রাহী, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মিশু, শাকিল (উইকেটরক্ষক), এনামুল হক, সালাউদ্দিন শাকিল, আরিফুল ইসলাম, ইপ্পন।


এই ক্যাটাগরির আরো সংবাদ