শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

ক্যাচের সঙ্গে সিরিজও ফসকালো টাইগারদের

স্পোর্টস ডেস্ক / ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২

ওয়ানডেতে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় করলেও শেষ ম্যাচে হেরে যায় টাইগাররা। যাতে হোয়াইটওয়াশ থেকে রক্ষা পাওয়া আফগানরা এবার টি-টোয়েন্টিতে ঘুরে দাড়িয়ে সিরিজ জয় বঞ্চিত করল রিয়াদদের। সফরকারীদের বিপক্ষে প্রথম ম্যাচে জিতলেও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানেই হার মানে স্বাগতিকরা। যাতে ১-১ এ ড্র হল সিরিজ।

এখানেই শেষ নয়! এই ম্যাচ জিতলে বাংলাদেশ র‍্যাংকিংয়ের অষ্টম স্থানে উঠে আসত। সিরিজ জেতার সুযোগ হাতছাড়া করার পাশাপাশি এদিন হাতছাড়া হয়েছে র‍্যাংকিংয়ে উত্থানের সেই সুযোগটাও।

মিরপুরে শনিবার বিকেলে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৫ রান জড়ো করে বাংলাদেশ। দলের পক্ষে মুশফিকুর রহিম ২৫ বলে ৩০ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১৪ বলে ২১ রান করেন।

আফগানদের পক্ষে দুই পেসার ফজল হক ফারুকী ও আজমতউল্লাহ ওমরজাই ৩টি করে উইকেট শিকার করেন। একটিমাত্র উইকেট পেলেও বল হাতে মিতব্যয়ী ছিলেন অধিনায়ক মোহাম্মদ নবি।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই জীবন পান হজরতউল্লাহ জাজাই। পরের ওভারে অবশ্য রহমানউল্লাহ গুরবাজকে (৩) সাজঘরে ফেরাতে সমর্থ হন শেখ মাহেদী হাসান। তবে দ্বিতীয় উইকেটে জাজাই ও উসমান গনি গড়েন ৯৯ রানের জুটি। ৪১ ও ৪৫ রানে দুই দফা জীবন পাওয়া উসমান তবুও অর্ধশতক পাননি।

জয় থেকে মাত্র ১৩ রান দূরে থাকতেই ৪৮ বলে ৪৭ রান করে বিদায় নেন গনি, রিয়াদের শিকার হয়ে। তবে এই ব্রেক থ্রু বাংলাদেশকে জেতাতে পারেনি। বাংলাদেশের মিস ফিল্ডিং আর ৩ ক্যাচ ছাড়ার সুযোগ কাজে লাগিয়ে আফগানরা নিশ্চিত করে ৮ উইকেটের বড় জয়, ১৪ বল হাতে রেখেই।

প্রথম ওভারে জীবন পাওয়া জাজাই অপরাজিত থাকেন ৪৫ বলে ৫৯ রান করে, হাঁকান ৩টি চার ও ৫টি ছক্কা। তবে ম্যাচের সেরা হন আজমতউল্লাহ ওমরজাই। আর সিরিজ ড্র করা আফগানদের পক্ষে যায় সিরিজ সেরাও পুরস্কারটাও।

দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে সিরিজ সেরা হন টাইগারদের জন্য দূর্বোধ্য পেসার ফজল হক ফারুকী। আর এর মধ্যদিয়েই শেষ হল বাংলাদেশের আফগান সিরিজ। সামনে এবার দক্ষিণ আফ্রিকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ