শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

উইন্ডোজ ১১-তে ট্যাবলেট উপযোগী টাস্কবার চালুর ঘোষণা

আইটি ডেস্ক / ৩৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

ইন্ডোজ ১১-তে ট্যাবলেটবান্ধব টাস্কবারের ঘোষণা দিলো মাইক্রোসফট। ট্যাবলেটে ব্যবহার উপযোগী এই টাস্কবারটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। টাস্কবারটির সংক্ষিপ্ত আকৃতিতে শুধু গুরুত্বপূর্ণ তথ্য যেমন- তারিখ, সময়, নেটওয়ার্ক এবং ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে।

ভার্জ জানায়, টাস্কবারটির বিন্যাস বেশ সজ্জিত। এখানে অ্যাপ আইকন, সার্চ, উইজেড এবং স্টার্ট বাটন হিডেন করে রাখা আছে। এছাড়া নতুন সেটিং অনুযায়ী, ট্যাবলেটে উইন্ডোজ ব্যবহার করলে টাস্কবারটি আপনা-আপনি ডিভাইসে হিডেন হয়ে থাকবে। আর সম্পূর্ণ চালু করলে অ্যাপ আইকন, সার্চ, উইজেড এবং স্টার্ট বাটন সবই বড় আইকন আকারে দেখা যাবে এবং খুব সহজে ব্যবহার করা যাবে।

উইন্ডোজ ইনসাইডার টিম জানায়, এবারে উইজেডকে আরও সহজ করা হয়েছে এবং ফিডে নতুন নতুন কনটেন্ট যোগ করা হয়েছে। এবারের উইজেডে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এর ফিডকে আরও উপযোগী করার ক্ষেত্রে। আস্তে আস্তে আমরা এটিকে আরও বেশি পারসোনালাইজ করে ফেলবো।

এখনও যেহেতু এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, এ বিষয়ে মাইক্রোসফট উইন্ডোজ অ্যান্ড ডিভাইসের প্রধান পানোস পনয় বলেন, ‘বার্ষিক উন্মোচনকে বাদ দিয়ে আগামী মাসেই আমরা বেশকিছু নতুন ফিচার নিয়ে আসছি।’

তিনি আরও বলেন, ‘বার্ষিক আপডেট ছাড়াও আমরা উইন্ডোজ ১১ এর বিভিন্ন আপডেট ব্যবহারকারীদের দিতে থাকবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে, বছর ধরে ধারাবাহিক উদ্ভাবন এবং সবচেয়ে ভালো অভিজ্ঞতা দেওয়া।


এই ক্যাটাগরির আরো সংবাদ