শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

আমাকে ক্ষমতাচ্যুত করার রুশ পরিকল্পনা বানচাল: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক / ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাতের বেলা আমাকে গ্রেফতার করে রাশিয়ার নিজের পছন্দের নেতাকে আমার স্থলে বসিয়ে দেওয়ার রুশ পরিকল্পনা বানচাল করে দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।’

শনিবার এক ভিডিওবার্তায় এসব কথা বলেন তিনি। জেলেনস্কি বলেন, ‘তাদের পরিকল্পনা আমরা ভেস্তে দিয়েছি।’

রাজধানী কিয়েভ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহর এখনো তার বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভিডিওবার্তায় সামরিক হামলা বন্ধ করতে প্রেসিডেন্ট পুতিনের ওপর চাপ তৈরির জন্য রুশ নাগরিকদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি।

তিনি যোগ করেন, তার দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার অধিকার অর্জন করেছে। ইউক্রেন বর্তমানে ইইউ-এর সদস্য নয়, তবে ইউরোপীয় ব্লকে যোগদানের আকাঙ্ক্ষা তার সংবিধানে অন্তর্ভুক্ত করেছে।

সূত্র : বিবিসি


এই ক্যাটাগরির আরো সংবাদ