শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

বিপিএল সেরা একাদশের অধিনায়ক সাকিব

স্পোর্টস ডেস্ক / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর শেষে বিপিএলের সেরা একাদশ বাছাই করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। বাছাই করা সেরা একাদশের অধিনায়ক রাখা হয়েছে ফরচুন বরিশালের সাকিব আল হাসানকে।

এই দলের ওপেনার মিনিস্টার গ্রুপ ঢাকার তামিম ইকবাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংল্যান্ডের ক্রিকেটার উইল জ্যাকস। এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন জ্যাকস। আর দেশিদের মধ্যে সর্বোচ্চ রান ছিলো তামিমের। রান সংগ্রহের তালিকায় তৃতীয়স্থানে ছিলেন তামিম। তামিম ৪০৭ ও জ্যাকস ৪১৪ রান করেন।

৪১০ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া খুলনা টাইগার্সের আন্দ্রে ফ্লেচার আছেন তিন নম্বরে। চার নম্বরে আছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সাকিব। ২৮৪ রান ও ১৬ উইকেট নিয়েছেন তিনি। একাদশের অধিনায়কও সাকিব।

সাকিবের পর ব্যাটিং অর্ডারে আছেন কুমিল্লার ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। ২২৫ রানের পাশাপাশি ৯ উইকেট নিয়েছেন তিনি। এরপর আছেন ইয়াসির আলি। খুলনা টাইগার্সের এই ব্যাটার ২১৯ রান করেছেন।

উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। ২৮০ রান করার পাশাপাশি ৪ ডিসমিসাল ছিলো তার।

বোলিং বিভাগে আছেন স্পিনার কুমিল্লার সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার ১৫৯ রান ও ৪ উইকেট নিয়েছেন। ফাইনালের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।

এরপর আছেন তিন পেসার- শহিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি ও মুস্তাফিজুর রহমান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শহিদুল ১৪ উইকেট, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মৃত্যুঞ্জয় ১৫ উইকেট নেন।

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন মুস্তাফিজ। ১৯ উইকেট নিয়েছেন এই পেসার।


এই ক্যাটাগরির আরো সংবাদ