শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সিলেটে আফগান শিবিরে করোনার হানা

স্পোর্টস ডেস্ক / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ সফরে এসে সিলেটে অবস্থান করা আফগানিস্তান জাতীয় দলের বহরে হানা দিয়েছে করোনাভাইরাস। গত রোববার করানো টেস্টে কোভিড পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন সফরকারী শিবিরের ৬ জনেরও বেশি সদস্য। যদিও তাদের নাম প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষস্থানীয় সূত্র জানিয়েছে, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ মিলে ৬ জনেরও বেশি সদস্য করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। এর মধ্যে আছেন দলের ভারতীয় ফিজিও প্রশান্ত পঞ্চাদাও।

তাদের প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে উল্লেখ করে সূত্রটি জানায়, ‘গত শনিবার ঢাকা পৌঁছানোর পর রোববার ২৩ সদস্যের বহর সিলেটে পৌঁছায়। সেদিনই করোনা পরীক্ষা করা হয় সবাইকে এবং সোমবার জানা যায়, বহরের ৬ জনেরও বেশি সদস্য করোনা পজিটিভ।’

এদিকে, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার সিমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজ। তার আগে সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করছে সফরকারী দল। যদিও কোচিং স্টাফের সব সদস্য এখনও দলের সঙ্গে যোগ দেননি।

এবারের সফরে আফগানরা খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। দিনের আলোয় অনুষ্ঠিতব্য প্রতিটি ম্যাচের ভেন্যু সাগরিকা খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে রাজধানী ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই টি-টোয়েন্টির সিরিজ। আগামী ৩ ও ৫ মার্চ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা থেকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ