শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহারে নেই স্বাস্থ্যঝুঁকি : গবেষণা

আইটি ডেস্ক / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

শিশুরা এমনিতেই এখন স্মার্টফোনে বেশি সময় ব্যায় করছে, আর করোনাকালে এর ব্যবহার দ্বিগুণ বাড়িয়েছে তারা। অভিভাবকরা যখন তাদের সন্তানদের মাত্রাতিরিক্ত স্মার্টফোন ব্যবহার নিয়ে চিন্তিত ঠিক তখনেই এক অবাক করা তথ্য দিলো ‘টেকনোলজি, মাইন্ড অ্যান্ড বিহেভিয়র’ নামক এক জার্নাল।

ওই জার্নালে উল্লেখ করা হয়েছে, স্মার্টফোন ব্যবহারের উপর কোনও ব্যক্তির দুশ্চিন্তা, উত্তেজনা, হতাশা, অবসাদ কিংবা চাপ নির্ভর করে না। বিষয়টি পরীক্ষার জন্য মোট ১৯৯ জন আইফোন ইউজার এবং ৪৬ জন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর গতিবিধির উপর লক্ষ্য রাখা হয়েছিল। তারা গোটা একটি সপ্তাহে স্মার্টফোনে মোট কতটা সময় কাটাচ্ছে তার হিসেব করা হয়। একইসঙ্গে তাঁরা শারীরিক ও মানসিক ভাবে সুস্থ কি না, তা জিজ্ঞেস করা হয়। দুশ্চিতা কিংবা অবসাদে ভোগেন কি না, সে পরীক্ষাও করা হয়। 

স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে কোনও সমস্যা হয় কি না, হলে কী ধরনের সমস্যা হয়, তাও জেনে নেন গবেষকরা। এবং দীর্ঘ পরীক্ষানিরীক্ষার পর ব্রিটেনের গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছান যে স্মার্টফোন ব্যবহার মানসিক স্বাস্থ্যের উপর কোনও প্রভাব ফেলে না।

তবে দীর্ঘক্ষণ স্মার্টফোনের ব্যবহারে যে স্বাস্থ্যঝুঁকির কথা কেনো বলা হয়।

এর প্রেক্ষিতে গবেষকরা জানান,  আসলে অনেকেই দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করে থাকেন। এতক্ষণ ব্যবহার করা হচ্ছে- এই ভাবনা থেকেই আসে দুশ্চিন্তা। তারা আরও জানান, একজন প্রাপ্তবয়স্ক যদি মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার সময় কমিয়ে দেন, তাহলে তিনি মানসিকভাবে বেশি খুশি বা চাপমুক্ত থাকবেন, এমনটা ভাবার কোনও কারণ নেই।

করোনাকালে আগের তুলনায় অনেকটাই বেড়েছে মানুষের স্মার্টফোন ব্যবহারের প্রবণতা। শপিং থেকে ব্যাংকিংয়ের কাজ, এমনকি পড়াশোনা সব ক্ষেত্রেই এখন হচ্ছে ডিজিটাল মাধ্যমে। এই পরিস্থিতিতে এমন গবেষণা নিঃসন্দেহে বেশ স্বস্তিদায়ক।


এই ক্যাটাগরির আরো সংবাদ