শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

আইপিএলে দল পেলেন না সাকিব!

স্পোর্টস ডেস্ক / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

চলমান বিপিএলে ফর্মের তুঙ্গে থাকলেও আসন্ন আইপিএলের ১৫তম আসরে জন্য দল পাননি সাকিব আল হাসান। ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত আইপিএলের প্রথম দিনের নিলামে অলরাউন্ডার ক্যাটাগরিতে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে সাকিবকে ডাকা হলে আগ্রহ দেখায়নি কোনো দলই।

গত আইপিএল মৌসুমটা বেশ বাজেভাবে কাটে সাকিবের। এরপর বিশ্বকাপেও নিজেকে প্রমাণ করতে পারেননি এই অলরাউন্ডার। তবে বিপিএলের অষ্টম আসরে শেষ পাঁচটি ম্যাচেই ম্যান সেরা হয়েছেন তিনি, ব্যাটে-বলেই আছেন ফর্মের তুঙ্গে। তবুও ডাক পেলেন না সাকিব।

তবে সাকিবের আসন্ন আইপিএল আসরের দল পাওয়ার সুযোগটা যে একেবারেই শেষ হয়ে গেছে- তাও কিন্তু নয়। কোনো দল যদি আগ্রহ দেখায়, তাহলে রোববার নিলামের শেষ দিনে ডাকা হবে সাকিবের নাম।

সাকিব এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। ২০১৮-২০২০ পর্যন্ত খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তিন বছর পর সর্বশেষ ২০২১ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সেই ফেরেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। তবে ব্যাটে-বলে করতে পারেননি আশানুরুপ পারফর্ম। আর সে কারণেই হয়তো আগ্রহ হারিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো।

এদিকে, এদিন নিলাম শুরু হতেই সবাইকে চমকে দিয়েছেন দিল্লির ব্যাটার শ্রেয়াস আইয়ার। শ্রেয়াসের জন্য বেস প্রাইস ২ কোটি টাকায় লড়াই শুরু করে আরসিবি ও দিল্লি। লক্ষ্ণৌও যোগ দেয় সে লড়াইয়ে। পরে আগ্রাহ দেখায় কেকেআরও। শাহরুখদের লড়াই চলে দিল্লির সঙ্গে। শ্রেয়াসকে ফেরাতে মরিয়া ছিল দিল্লি। ১০ কোটি টাকা দর হাঁকে গুজরাট টাইটানস। তবে শেষমেশ ১২ কোটি ২৫ লাখ টাকায় শ্রেয়াসকে দলে ভেড়ায় কলকাতা।

এখন তাই প্রশ্ন উঠছে- শ্রেয়াসই কি হতে চলেছেন কলকাতার পরবর্তী ক্যাপ্টেন? জবাবটা এখনই জানা না গেলেও জানা যাবে অপেক্ষার পরই।

এদিকে, নিলামের আগে আন্দ্রে রাসেল (১২ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি) ও সুনীল নারাইন (৬ কোটি)- এই চার ক্রিকেটারকে ধরে রাখে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।


এই ক্যাটাগরির আরো সংবাদ