শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

সিডন্সই টাইগারদের ব্যাটিং কোচ

স্পোর্টস ডেস্ক / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ যখন কড়া নাড়ছে, ঠিক তখনই বাংলাদেশ হারাল কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ এক সদস্যকে। হঠাৎ করেই জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন অ্যাশওয়েল প্রিন্স। তবে তাঁর শূন্যস্থান পূরণ করতে একটুও সময় নিল না বিসিবি। হাতে থাকা জেমি সিডন্সকেই প্রিন্সের স্থলাভিষিক্ত করল ক্রিকেট বোর্ড।

এর আগে পারিবারিক কারণ দেখিয়ে গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর পদত্যাগপত্র মেইল করেন সাবেক প্রোটিয়া ব্যাটার অ্যাশওয়েল প্রিন্স।

এর পরপরই সাকিব-তামিম-মুশফিকের নতুন ব্যাটিং কোচ কে হচ্ছেন- এমন প্রশ্ন উঠলেও একদিন না যেতেই দলের ব্যাটিং কোচ ঠিক করে ফেলেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

দীর্ঘ একযুগ পর গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশে ফেরা সাবেক হেড কোচ জেমি সিডন্সকেই প্রিন্সের জায়গায় বসিয়ে দেন বোর্ড সভাপতি। যদিও তিনি কোন দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছেন- সেটা নিয়েই ধোঁয়াশার মধ্যে ছিল সবাই।

তবে প্রিন্স পদত্যাগ করায় জেমির রাস্তাটাও সহজ হয়ে গেল। নাজমুল হাসান পাপন বলেন, ‘জেমি সিডন্স হচ্ছেন মুশফিক-তামিমদের পরবর্তী ব্যাটিং কোচ।’

গত বছরের জুন মাসে কেবল জিম্বাবুয়ে সফরের জন্য প্রিন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয় বিসিবি। পরে অগাস্টে তাকে দায়িত্ব দেয়া হয় লম্বা সময়ের জন্য। যদিও সেই মেয়াদ দীর্ঘায়িত হল না। তাঁর সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ছিল চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

প্রিন্সের হঠাৎ দায়িত্ব ছাড়ার সঙ্গে হয়তো যোগসূত্র থাকতে পারে জেমি সিডন্সের বাংলাদেশের ক্রিকেটে ফেরার। সাবেক প্রধান কোচকেই এবার ব্যাটিং পরামর্শক হিসেবে ফিরিয়ে আনে বিসিবি।

বিসিবি থেকে গত কিছুদিনে বলা হয়, ছুটি থেকে প্রিন্স দেশে ফেরার পর আলোচনা করে প্রিন্স ও সিডন্সের ভূমিকা ঠিক করা হবে। সুতরাং চলতি মাসেই অনুষ্ঠিতব্য আফগানিস্তানের বিপক্ষে যে সিরিজ রয়েছে, সেখানে ব্যাটিং কোচের ভূমিকাতেই দেখা যাবে জেমি সিডন্সকে।

এর আগে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে চার বছর কাজ করেছিলেন জেমি সিডন্স। বিসিবি পরে চুক্তি নবায়ন না করায় ২০১১ সালে ফিরে গিয়েছিলেন তিনি। ১১ বছর পর এবার ব্যাটিং কোচ হয়েই ফিরলেন এই অস্ট্রেলিয়ান কোচ।


এই ক্যাটাগরির আরো সংবাদ