শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

মোসাদ্দেকের পরিবর্তে সিলেটের অধিনায়ক বোপারা

স্পোর্টস ডেস্ক / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের আগ মুহূর্তে মোসাদ্দেক হোসেনের পরিবর্তে ইংল্যান্ডের রবি বোপারাকে দলের অধিনায়ক করেছে সিলেট সানরাইজার্স।

টিম ম্যানেজমেন্ট সূত্রমতে, পারফরমেন্সে মোসাদ্দেককে মনোনিবেশ করতে বোপারকে অধিনায়ক করা হয়েছে।

এই নিয়ে চলতি আসরে দ্বিতীয়বারের মত শেষ মুর্হূতে কোন দলের অধিনায়ক পরিবর্তন করা হলো। এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মেহেদি হাসান মিরাজের জায়গায় নাঈম ইসলামকে অধিনায়ক করা হয়েছিলো।

ছয় ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে সিলেট সানরাইজার্স। শুধুমাত্র একটি খেলায় জয় ও বৃষ্টির কারণে একটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে তারা।

জয়ের ধারায় ফিরতে, নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচের আগে ইংলিশ ক্রিকেটার বোপারাকে অধিনায়ক করেছে দলটি। আরেকটি হার শেষ চারে খেলার আশা করে দিবে সিলেটের।

তবে সিলেট সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট এখনো নিশ্চিত করেনি, কেন অধিনায়ক পরিবর্তন করেছে।

এদিকে ইনজুরিতে পেসার তাসকিন আহমেদকে হারিয়েছে সিলেট। তার পরিবর্তে পেসার একেএস স্বাধীনকে দলে নিয়েছে সিলেট।


এই ক্যাটাগরির আরো সংবাদ